IPL 2024: ১ রানে বেঙ্গালুরুকে হারাল কেকেআর

আইপিএল ২০২৪-এর (IPL 2024) ৩৬তম ম্যাচে রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে এই উত্তেজনাপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ১ রানে হারিয়েছে বেঙ্গালুরুকে। টস ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
IPL 2024 KKR

আইপিএল ২০২৪-এর (IPL 2024) ৩৬তম ম্যাচে রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে এই উত্তেজনাপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ১ রানে হারিয়েছে বেঙ্গালুরুকে।

টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক শ্রেয়স আইয়ার অর্ধ শতরান হাঁকান। জবাবে ব্যাট করতে নেমে ২২১ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু।

   

প্রথমে ব্যাট করতে নেমে ফিল সল্টের সৌজন্যে দ্রুত রান তোলা শুরু করে কলকাতা নাইট রাইডার্স। ৩৪২.৮৬ স্ট্রাইক রেটে খেলেন ১৪ বলে ৪৮ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনি । এ সময় ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। মিডল অর্ডারে কেকেআরের ইনিংসের হাল ধরেন অধিনায়ক নিজে । ৩৬ বলে ৫০ রানও করেছেন তিনি। আইয়ারের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা ছিল । তাঁর উইকেট নেন ক্যামেরন গ্রিন।

মাত্র ৭.৫ ইকোনমিতে রাসেল ২ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া ২০ বলে অপরাজিত ২৭ রান করেন তিনি। এ সময় তিনি ৪টি চার মারেন। আইপিএল ২০২৪-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পারফরম্যান্স এখনও পর্যন্ত মোটেও বলার মতো না । দলটি ৮ ম্যাচ খেলে ৭ ম্যাচে হেরেছে। আরসিবি জিতেছে মাত্র ১টি ম্যাচে। গ্রুপ পর্বে আরও ৬টি ম্যাচ খেলতে হবে দলটিকে। এমন পরিস্থিতিতে দলটির প্লে অফে ওঠার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google