East Bengal: স্কুল ছুটি করে ফুটবল, ম্যাচের সেরা ইস্টবেঙ্গলের ছোট্টো অভ্র

ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের জন্য আসছে একের পর এক ভালো খবর। সিনিয়র দলের মরসুমে শেষ হলেও ক্যালেন্ডার অনুযায়ী সিজন এখনও শেষ হয়নি। ভালো ফুটবল খেলছে ইস্টবেঙ্গলের জুনিয়র দল। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Abhra Dey East Bengal

ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের জন্য আসছে একের পর এক ভালো খবর। সিনিয়র দলের মরসুমে শেষ হলেও ক্যালেন্ডার অনুযায়ী সিজন এখনও শেষ হয়নি। ভালো ফুটবল খেলছে ইস্টবেঙ্গলের জুনিয়র দল। গ্রুপ পর্বে হয়েছে সেরা।

শনিবার আরএফডিএল-এর ম্যাচ জিতে সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচেও জোড়া গোল করেছেন বিষ্ণু। দ্বিতীয় গোলটা কর্ণার থেকে, সুন্দর গোল। অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধেও একক দক্ষতায় গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন। গতকালের ম্যাচ জয়ের পর আরও এক ট্রফির কাছে পৌঁছে গেল লাল হলুদ ব্রিগেড।

   

চলতি মরসুমের শুরুতেই ডুরান্ড কাপ জিততে পারতো ইস্টবেঙ্গল। শেষ ধাপে গিয়ে পদস্খলন। মরসুমের মাঝামাঝি সময় ক্লাবে এসেছে কলিঙ্গ সুপার কাপ। কেটেছে দীর্ঘ দিনের ট্রফি খরা। সিনিয়র দলের পর জুনিয়র দলের হাত ধরেও আসতে পারে ট্রফি।

 

শুধু রিলায়েন্স ফাউন্ডেশ্ন ডেভেলপমেন্ট লিগ নয়, আরও একটা লিগে এগিয়ে চলেছে মশাল বাহিনী। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুর্ধ্ব ১৩ সাব জুনিয়র টুর্নামেন্টে বাংলার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬-২ গোলে হারিয়েছে। ম্যাচের সেরা অভ্র দে।
ছোট্টো অভ্র মধ্যমগ্রাম হাইস্কুলের ছাত্র। ও যাতে দলের সঙ্গে খেলায় যোগ দিতে পারে সে জন্য স্কুলের কাছে অনুরোধ পত্র দেওয়া হয়েছিল এমামি-ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। লিগের সময় অভ্রকে যাতে একটু ছুটি দেওয়া হয় সে জন্য স্কুলে চিঠি লিখে আবেদন করা হয়েছিল। অভ্র মাঠে নেমে বুঝিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল কেন তাকে দলে নেওয়ার জন্য মুখিয়ে ছিল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।