Cleiton Silva: ইস্টবেঙ্গলেই থাকছেন ক্লেইটন

ক্লেইটন সিলভাকে (Cleiton Silva) নিয়ে পাওয়া যাচ্ছে বড় আপডেট। এই আপডেট সত্যি হলে ক্লাবের (East Bengal) অনেক সমর্থক খুশি হবেন। আবার কেউ কেউ হয়তো একটু ক্ষুণ্ণ হবেন। ইস্টবেঙ্গল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Cleiton Silva

ক্লেইটন সিলভাকে (Cleiton Silva) নিয়ে পাওয়া যাচ্ছে বড় আপডেট। এই আপডেট সত্যি হলে ক্লাবের (East Bengal) অনেক সমর্থক খুশি হবেন। আবার কেউ কেউ হয়তো একটু ক্ষুণ্ণ হবেন।

ইস্টবেঙ্গল এফসির হয়ে সিলভা এবারের সিজনে ২১ ম্যাচে ৮ গোল করেছেন। আগের মরসুমে তিনি ছিলেন গোল্ডেন বুট জয়ের দাবিদার। ওড়িশা এফসির দিয়েগো মরিসিও শেষ হাসি হাসলেও, সিলভা কার্যত একা টেনে নিয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। গতবারের তুলনায় এবার তাঁর পারফরম্যান্সের গ্রাফ কিছু নিম্নমুখী ছিল।

   

তা সত্ত্বেও সিলভার ব্যক্তিগত প্রতিভা পুরো মরসুম জুড়ে ইস্টবেঙ্গল এফসির পক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের ক্ষেত্রে কার্যকর ছিল। ১১ টি গোলের পিছনে অবদান রেখে মরসুম শেষ করেছেন ক্লেইটন। ক্লাবের অন্যান্য সমস্ত খেলোয়াড়কে পিছনে ফেলে দিয়েছেন এ ব্যাপারে।

ক্লাবের শীর্ষ স্কোরার হিসাবে ধরে রেখেছেন নিজের জায়গা। সিলভা দলের ছয়টি জয়ের মধ্যে পাঁচটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ম্যাচগুলিতে হয় স্কোর, নয়তো অ্যাসিস্ট করেছিলেন তিনি।

ক্লেইটন সিলভাকে নতুন মরসুমের জন্য ক্লাব ধরে রাখবে কি না সে ব্যাপারে জল্পনা রয়েছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বয়স একটা ফ্যাক্টর। এবারেও গোল করেছেন। কিন্তু তুলনামূলক কম গোল করেছেন। মাঝেমধ্যে শ্লথ দেখিয়েছে তাঁকে। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ তাঁর পরিবর্তে আক্রমণ ভাগে অন্য কাউকে নিয়ে আসার দাবি করছেন।

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, আরও এক বছরের জন্য লাল হলুদ ক্লাবের সঙ্গে যুক্ত থাকছেন সিলভা। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনই কিছু জানানো হয়নি। তবে ক্লাব ও ফুটবলারের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google