Mithun Chakraborty: প্রচারের মাঝেই ‘বলিউড’ স্টাইলে মিঠুন!

Mithun Chakraborty: ডিস্কো ড্যান্সার গানে নেচে অনন্য প্রচার সারলেন মিঠুন চক্রবর্তী। রাজনীতিতে সক্রিয় না হলেও কারও হয়ে দাঁড়াতে আপত্তি নেই নায়কের। তাই এবার জলপাইগুড়ির বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mithun

Mithun Chakraborty: ডিস্কো ড্যান্সার গানে নেচে অনন্য প্রচার সারলেন মিঠুন চক্রবর্তী। রাজনীতিতে সক্রিয় না হলেও কারও হয়ে দাঁড়াতে আপত্তি নেই নায়কের। তাই এবার জলপাইগুড়ির বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের হয়ে প্রচার সারলেন মিঠুন। ভরদুপুরে ভক্তদের সাড়া পেয়ে বর্ষীয়ান অভিনেতা এতটাই উৎফুল্ল হয়ে উঠেছিলেন যে তিনি আর না পা দুলিয়ে থাকতে পারেননি। পা দুলিয়েছিলেন এদিন।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট 19 এপ্রিল। এর আগে সব দলই জোরকদমে প্রচারণা শুরু করেছে। এছাড়াও এদিন সোমবার বিজেপি নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী মনোজ টিপ্পার সমর্থনেও একটি রোড শো করেছিলেন। ডিআরএম চৌপাঠী থেকে এই রোড শো শুরু হয়। রোড শোতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। এ সময় মিঠুনকে হাত জোড় করে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

   

সুপারহিট কাবুলিওয়ালার পর, আগামীতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে একটি ছবিতে নজর কাড়বেন মিঠুন। ছবির পরিচালনায় রাজ চক্রবর্তী। এছাড়াও শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী ছবিটিও আছে। মিঠুনের সঙ্গে নজর কাড়বেন সোহম চক্রবর্তী। আপনি কি জানতেন যে মিঠুনের চিন্তাভাবনা কখনও কখনও দার্শনিক। এইতো এদিনের শুটিংয়ে অভিনেতা নিজের সহকর্মীর সঙ্গে কথা বলতে বলতে বলেছিলেন, কে কোথা থেকে শুরু করেছে, কোথায় যাবে, কেউ বলতে পারবে না। সবটাই কর্মের ফল। তাই চেষ্টা থামালে চলবে না। আমি আমার জীবন দিয়ে এটা শিখেছি

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google