Rainfall: বইবে ৩০-৪০ কিমি বেগে হাওয়া, বঙ্গে তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি (Rainfall) হচ্ছে। টানা বর্ষণের কারণে বেশ খানিকটা তাপমাত্রাও কমেছে বাংলার। অনেক জেলায় বিকেলের দিকে তাপমাত্রা বাড়লেও সকাল ও সন্ধ্যায় কমে যায়। যদিও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি (Rainfall) হচ্ছে। টানা বর্ষণের কারণে বেশ খানিকটা তাপমাত্রাও কমেছে বাংলার। অনেক জেলায় বিকেলের দিকে তাপমাত্রা বাড়লেও সকাল ও সন্ধ্যায় কমে যায়। যদিও প্রশ্ন উঠছে আজ শুক্রবার ও এই সপ্তাহের শেষ কয়েক দিন কি বৃষ্টি হবে? নাকি গরম বাড়বে? আসুন তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইবে ঝোড়ো হাওয়াও। যদিও বাকি জেলাগুলো শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে আজ শহর কলকাতার আকাশ আংশিক আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে ফের একবার বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস জারি করা হল মৌসম ভবনের তরফে। আগামীকাল শনিবার অবধি উত্তরবঙ্গের ৫ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। এরপর সোমবার থেকে নতুন করে বৃষ্টি বাড়বে বলে খবর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ উত্তরবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

 

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google