Weather Alert: ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ঠ্যালায় একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস

আপাতত গরম আবহাওয়া (Weather Alert) থেকে রেহাই পাবেন না বাংলার সাধারণ মানুষ। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের কপালে এখনই স্বস্তির বৃষ্টি লেখা নেই, বরং আরো তাপমাত্রা বাড়বে। জেলায় জেলায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আপাতত গরম আবহাওয়া (Weather Alert) থেকে রেহাই পাবেন না বাংলার সাধারণ মানুষ। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের কপালে এখনই স্বস্তির বৃষ্টি লেখা নেই, বরং আরো তাপমাত্রা বাড়বে। জেলায় জেলায় বইবে তাপপ্রবাহ থেকে শুরু করে লু।

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো আজ বৃহস্পতিবার। গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহে কাঁপছে বাংলার অধিকাংশ জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, বিহারে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

   

৩ থেকে ৫ এপ্রিল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়গ্রামের কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৫ তারিখ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। যে কারণে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ঝেঁপে বৃষ্টি হবে বলে খবর।

সম্ভাব্য তাপপ্রবাহের কথা মাথায় রেখে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে আবহাওয়া দফতর। দিনের বেলা খুব বেশি সময় বাড়ির বাইরে না বেরোনোরই পরামর্শ দেওয়া হয়েছে। হালকা সুতির পোশাকও পরুন। কাপড় বা টুপি দিয়ে মাথা ঢেকে রাখুন। সারাদিনে প্রচুর জল পান করুন। প্রয়োজনে ওআরএস, লস্যি, দ্রবণ, মিলডিউ, লেবু-জল খেতে হবে। রোদে কাজ করবেন না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google