kolkata Aiport: ভোটের মুখে কলকাতা বিমান বন্দরে আত্মঘাতী জওয়ান

সকাল সকাল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেসে এল আত্মঘাতীর খবর। ঘটনাটি ঘটেছে আজ সকাল সওয়া পাঁচটা নাগাদ। জানা গিয়েছে তিনি শ্রী বিষ্ণু নামে এক কর্তব্যরত সিআইএসএফ জওয়ান । ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
kolkata airport

সকাল সকাল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেসে এল আত্মঘাতীর খবর। ঘটনাটি ঘটেছে আজ সকাল সওয়া পাঁচটা নাগাদ। জানা গিয়েছে তিনি শ্রী বিষ্ণু নামে এক কর্তব্যরত সিআইএসএফ জওয়ান । এই ঘটনা ঘটার পর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন শ্রী বিষ্ণু। পাশে তাঁর সার্ভিস রাইফেল পড়ে থাকে ।

এই দ্শ্য দেখার পর তাঁকে দ্রুত উদ্ধার করে পাশে চিনার পার্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া যায় ওই সিআইএসএফ জওয়ান তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন । জওয়ান নিজেই নিজের রাইফেল থেকে এই গুলি চালায় । এর পরেই সেই গুলি তার গলায় লাগে ।

   

তবে তার এই আত্মঘাতীর কারণ কি তা এখনও জানা যায়নি । সেই ব্যপারে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর বিধাননগর কমিশনারেটের পক্ষথেকে তদন্ত শুরু হয়েছে বলেও জানা যায়। । এর পাশাপাশি পুলিশ ধারনা করেছে তাঁর সহকর্মীদের থেকে এই ঘটনার সূত্র পাওয়া যেতে পারে । তবে পুলিশ সুত্রে আরও জানানো হয়েছে এই আত্মঘাতী সিআইএসএফ জওয়ানের পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে মৃত্যুর সত্যতা উদ্ধার করতে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google