বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সময়সীমা বাড়ল আরও কিছুদিন

সময় ক্রমাগত বাড়তে থাকছে। বিনামূল্যে আধার কার্ডের (Aadhaar) তথ্য আপডেট করার । আগামী ১৪ মার্চ যে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, সেটা আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
UIDAI extends deadline for free Aadhaar card updation

সময় ক্রমাগত বাড়তে থাকছে। বিনামূল্যে আধার কার্ডের (Aadhaar) তথ্য আপডেট করার । আগামী ১৪ মার্চ যে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, সেটা আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন আধার উপভোক্তারা। আগামী মঙ্গলবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, লাখ-লাখ আধার উপভোক্তাদের স্বার্থে বিনামূল্যে নথি আপলোড করার মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ১৪ জুন পর্যন্ত করা হল। শুধুমাত্র মাই আধার পোর্টালে বিনামূল্যে সেই পরিষেবা মিলবে। নিজেদের আধার কার্ডের নথি আপডেট করার পরামর্শ দিচ্ছে ইউআরডিএআই।

বেশ কিছু মানুষ প্রায় বছরদশেক আগে আধার কার্ড পেয়েছেন। পরবর্তীতে তাঁদের বিভিন্ন তথ্য বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সময়সীমা সেই কারণেই বেড়ে গেল । আধার কার্ডে সেই নয়া তথ্য প্রদানের জন্য অনেকদিন ধরেই সাধারণ মানুষকে আর্জি জানিয়ে আসছে ইউএডিএআই কর্তৃপক্ষ। নিজে কমন সার্ভিস সেন্টারে গিয়ে যেমন সেইসব তথ্য সংশোধন করা যায়, তেমনই অনলাইনেও করা যায়। অনলাইনে মাই আধার পোর্টালের মাধ্যমে তথ্য আপডেট করলে কোনও অর্থ লাগে না। বিনামূল্যেই হয়ে যায় সেই কাজ।

   

মাই আধার পোর্টালের মাধ্যমে নথি আপডেট করার পদ্ধতি

১) মাই আধার পোর্টালে যেতে হবে।
২) হোমপেজে ‘Document Update’ আছে। সেখানে ক্লিক করতে হবে।
৩) নতুন পেজ খুলে যাবে। উপরের দিকেই লেখা আছে ‘Upload documents in support of identity and address’। ‘Click to Submit’-কে ক্লিক করতে হবে।
৪) ফের একটি নতুন পেজ খুলে যাবে। আধার কার্ডের নম্বর ও ক্যাপচা দিয়ে ‘Login with OTP’-তে ক্লিক করতে হবে। আপনার নথিভুক্ত ফোন নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি লিখে ‘Login’-এ ক্লিক করতে হবে।
৫) নতুন পেজ খুলে যাবে। ‘Next’ করতে হবে। ফের ‘Next’ করতে হবে উপভোক্তাদের। তারপর নিজের ঠিকানা, নাম আসবে। সেখানে মিলিয়ে নিতে হবে। ‘I verify that the above details are correct’-তে ক্লিক করতে হবে।
৬) তারপর নিজের নথি আপলোড করতে হবে। ক্লিক করতে হবে সাবমিটে। আধার রিকোয়েস্ট নম্বর মিলবে। সেটা রেখে দিতে হবে।

এর পরই হয়ে যাবে আপনার গুরুত্বপূর্ণ আধার আপডেট।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google