চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নেমে মহিলাদের মারধরে অভিযুক্ত আবগারি দফতর

মালদহ: বাঁধনা পরব উপলক্ষ্যে চোলাই মদ খাওয়ার রীতি রয়েছে বলে দাবি আদিবাসীদের৷ কিন্তু এই চোলাই মদের কারণে পুরাতন মালদহের ভাবুকের এক আদিবাসী ছাত্রীকে খুন করা হয়৷ এমনটাই জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মালদহ: বাঁধনা পরব উপলক্ষ্যে চোলাই মদ খাওয়ার রীতি রয়েছে বলে দাবি আদিবাসীদের৷ কিন্তু এই চোলাই মদের কারণে পুরাতন মালদহের ভাবুকের এক আদিবাসী ছাত্রীকে খুন করা হয়৷ এমনটাই জানা গিয়েছে পুলিশি তদন্তে৷ তাই আবগারি দফতরের আধিকারিকরা চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামে৷

বৃহস্পতিবার আদিবাসী মহিলাদের মারধর ও হেনস্তার অভিযোগ উঠল আবগারি দফতরের আধিকারিকদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের যাত্রা গ্রাম পঞ্চায়েতের হাটগাছি রাইলাপাড়া গ্রামে৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ অভিযোগ, আবগারি দফতরের আধিকারিকদের তাণ্ডবে বেশ কয়েকজন মহিলা আহত হয়েছেন৷ ঘটনায় মাথা ফেটে গিয়েছে এক মহিলার৷

   

প্রতিবাদে এলাকার বাসিন্দারা আবগারি দফতরের আধিকারিকদের ঘিরে রেখে বিক্ষোভ শুরু করে৷ রাস্তায় গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে পথ অবরোধ করে গ্রামবাসীরা৷ আদিবাসী মহিলাদের অভিযোগ, বাড়িঘর তছনছ করে তাঁদের ঘর থেকে বের করে মারধর করেছে আবগারি দফতরের আধিকারিকরা৷ যদিও আবগারি দফতরের আধিকারিকদের পক্ষ থেকে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google