CV Ananda Bose: গ্রেফতার সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান, ‘শেষের শুরু’, বললেন রাজ্যপাল

দীর্ঘ ৫৬ দিন ধরে গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। শাসক দলের নেতার গ্রেফতারিকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্যজুড়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দীর্ঘ ৫৬ দিন ধরে গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। শাসক দলের নেতার গ্রেফতারিকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এরই মাঝে শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বসু (CV Ananda Bose)।

আজ বৃহস্পতিবার কলকাতায় রাজ্যপাল সিভি আনন্দ বসু বলেন, ‘আজ বাংলায় আমরা একটা শেষের শুরু দেখতে পাচ্ছি। সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার সবার চোখ খুলে দেওয়ার মতো। এটা তো সবে শুরু, বাংলায় হিংসা বন্ধ করতে হবে। যা দেখা যাচ্ছে, তা আদতে হিমশৈলের চূড়ামাত্র। বাংলার অনেক এলাকায় ‘গুন্ডারাজ’ আরও বেশি। গুণ্ডারাজকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে।’

   

টানা ৫৫ দিন ধরে নিখোঁজ থাকার পর পুলিশের হাতে গ্রেফতার (Arrest) সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সন্দেশখালিতে ইডির টিমের ওপর হামলা, মহিলাদের যৌন হেনস্থা ও জমি দখলের অভিযোগে বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এলাকা থেকে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google