নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সরকারি বাস, আহত একাধিক

দিঘা: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী সরকারি বাস৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কাঁথি-বেলদা রাজ্য সড়কে কচুড়ি বাসস্ট্যান্ডের কাছে৷ ঘটনায় আহত হয়েছেন একাধিক বাস যাত্রী৷ উদ্ধারকার্যে সাহায্য করে স্থানীয়রা৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দিঘা: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী সরকারি বাস৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কাঁথি-বেলদা রাজ্য সড়কে কচুড়ি বাসস্ট্যান্ডের কাছে৷ ঘটনায় আহত হয়েছেন একাধিক বাস যাত্রী৷ উদ্ধারকার্যে সাহায্য করে স্থানীয়রা৷ যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো ব্যবস্থা করে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায়র সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল৷ কাঁথি ঢোকার আগে কাঁথি-বেলদা রাজ্য সড়কে কচুড়ি বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারায় পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি৷ যার জেরে উল্টে গিয়ে রাস্তার ধারে পড়ে৷ বাসটি আসানসোল থেকে দিঘা আসছিল৷

   

এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ বাস উল্টে যাওয়ার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ঘটনাস্থলে৷ তাঁরা এসে বাসযাত্রীদের উদ্ধার করে৷ প্রাথমিক অনুমান, বাসচালকের ঘুম ঘুম ভাবের জেরেই নিয়ন্ত্রণ হারিয়েছে বাসটি৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁথি থানার পুলিশ৷ আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে কাঁথি থানার পুলিশ৷

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google