মোবাইলে আসক্ত, রাগে নিজের গলাই কেটে ফেলল যুবক

ভুবনেশ্বর: কোনো কাজ করতেন না৷ সারাদিন মোবাইলে আসক্ত থাকতেন৷ শনিবার হঠাৎই যুবকের ঘর থেকে তীব্র চিৎকার শোনা যায়৷ পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকতেই হতবাক হয়ে যান৷ রক্তে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভুবনেশ্বর: কোনো কাজ করতেন না৷ সারাদিন মোবাইলে আসক্ত থাকতেন৷ শনিবার হঠাৎই যুবকের ঘর থেকে তীব্র চিৎকার শোনা যায়৷ পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকতেই হতবাক হয়ে যান৷ রক্তে ভেসে যাচ্ছে ঘর৷ যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ কিন্তু কি হয়েছিল ওই বন্ধ ঘরে?

ওড়িশার জারপদ এলাকার জেরেঙ্গ গ্রামে ঘটনা৷ যুবকের নাম সৌম্য রঞ্জন নায়েক (২৪)৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, সারাদিন কোনো কাজকর্ম করতেন না সৌম্য৷ শুধু মোবাইলে গেম খেলে যেতেন৷ এই নিয়ে প্রায়দিনই পরিবারে অশান্তিও হয়৷ শনিবার বিকেলে ঘরের দরজাা বন্ধ করে গেম খেলছিলেন সৌম্য৷

   

একের পর এক গেমে হেরে যাচ্ছিলেন তিনি৷ পরপর তিনটি ম্যাচে হারার পরই নিজের উপরই বিরক্ত হয়ে যায় যুবক৷ নিজের ঘর থেকে বেরিয়ে রাগে বাড়িতে চিৎকার-চেচামেচি শুরু করে৷ এরপর আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়৷ কিছুক্ষণ পর ঘর থেকে হঠাৎ চিৎকার শুনতে পায় পরিবারের সদস্যরা৷

দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখে মেঝে রক্তাক্ত অবস্থা ছটফট করছে সৌম্য৷ উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কটকের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ বর্তমানে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক৷ জানা যায়, গেমে বার বার হেরে যাচ্ছিলেন বলে রাগে ব্লেড নিয়ে নিজের গলাতেই চালিয়ে দেয়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google