চতুর্থ শ্রেণির পড়ুয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, খুনের নেপথ্যে কারণ নিয়ে ধন্দে পুলিশ

হুগলি: বাবা কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত৷ মা কসমেটিক্সের দোকানে কাজ করেন৷ তাই সন্ধ্যার দিকে বেশিরভাগ দিন বাড়িতে একাই থাকতে হয় চতুর্থ শ্রেণির পড়ুয়া স্নেহাংশু শর্মাকে৷ কিন্তু শুক্রবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হুগলি: বাবা কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত৷ মা কসমেটিক্সের দোকানে কাজ করেন৷ তাই সন্ধ্যার দিকে বেশিরভাগ দিন বাড়িতে একাই থাকতে হয় চতুর্থ শ্রেণির পড়ুয়া স্নেহাংশু শর্মাকে৷ কিন্তু শুক্রবার ওই শিশুর জীবনে নেমে এল অন্ধকার৷ মৃত্যুর কোলে ঢোলে পড়ল ছোট্ট খুদে৷ তবে তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়৷

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির কানাইপুর আদর্শনগর ইংলিশ রোডে৷ ঘটনায় একালায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবা পঙ্কজ এবং মা গুড্ডির একমাত্র সন্তান স্নেহাংশু শর্মা৷ শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একাই ঘরে বসে পড়াশোনা করছিল সে৷ পাশের ঘরে চলছিল জোরে টিভি৷

   

আচমকাই স্নেহাংশুর খুড়তুতো বোন বাড়িতে ঢোকে৷ ঘরে ঢুকতেই চিৎকার শুরু করে তার বোন৷ তার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে যায়৷ ঘরে ঢুকতেই স্থানীয় বাসিন্দাদের চক্ষু চরকগাছ হয়ে যায়৷ তারা দেখেন বাড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে খুদে স্নেহাংশু৷ সঙ্গে সঙ্গে খবর দেয় চন্দনগর থানায়৷

ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা পৌঁছে শিশুকে উদ্ধার করে হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে৷ মাথাতেও ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে৷ মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ প্রাথমিক অনুমান স্নেহাংশুকে খুন করা হয়েছে৷ তবে কে বা কারা তাকে খুন করেছে তা এখনও জানা যায়নি৷ খুনের নেপথ্যে কারণ নিয়ে ধন্দে পুলিশ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google