‘দাহ’-র পর বাড়ি ফিরল জলজ্যান্ত যুবক

কি অবাক কান্ড! মৃত ভেবে যুবকের শেষকৃত্য সম্পন্ন করে ফেলেছিল পরিবার৷ এরপরই ছেলের শোকে ভেঙে পড়ে পরিবার৷ এরপরই ঘটল অবাক করা কান্ড৷ শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর ফিরে এল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
DEATH

কি অবাক কান্ড! মৃত ভেবে যুবকের শেষকৃত্য সম্পন্ন করে ফেলেছিল পরিবার৷ এরপরই ছেলের শোকে ভেঙে পড়ে পরিবার৷ এরপরই ঘটল অবাক করা কান্ড৷ শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর ফিরে এল ওই যুবক৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের চিরাউ গ্রামে৷ ওই যুবকের নাম প্রমোদ কুমার (২৭)৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিদ্বারের একটি রেস্তোরাঁয় কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রমোদ৷ তখন তিনি বাড়ি থেকে ফোন নিয়ে যাননি৷ তাই তাঁর সঙ্গে পরিবারের সদস্যরা কোনো যোগাযোগ করতে পারেননি৷ এরপর প্রায় সাতদিন পর পরিবারের সদস্যরা প্রমোদের মৃতুর খবর পান৷

   

প্রমোদের এক পরিচিত ব্যক্তি একটি মৃতদেহের ছবি দেখিয়ে সেটি প্রমোদের বলে তাঁর পরিবারের কাছে দাবি করেন৷ মৃতদেহটি দেখতে অনেকটাই প্রমোদের মতো হওয়ায় তা বিশ্বাস করে নিয়েছিলেন পরিবারের সদস্যরা৷ এরপর তাঁরা মুজাফফরনগরের একটি মর্গে যান৷ সেখানে তাঁরা মৃতদেহটি শনাক্ত করে৷ এরপর শেষকৃত্য সম্পন্ন করে দেয় প্রমোদের পরিবার৷

এরপরই ঘটে আশ্চর্যজনক ঘটনা৷ হঠাৎ বাড়ি ফিরে আসেন প্রমোদ৷ তাঁকে দেখে আত্মীয়-পরিজন থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীদের চক্ষু চড়কগাছ হয়ে যায়৷ বাড়ি ফিরে প্রমোদ বলেন, ‘‘বাড়ি ফিরে আমার ছবিতে মালা পড়ানো৷ আমি তো পুরো অবাক হয়ে যাই৷ আমি বাড়ি ফিরে এসেছি শুনে গ্রামের মানুষরা আমায় দেখতে আসছে৷’’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google