একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়ায়, বিধাননগরে দাঁড়াবে এক নতুন লোকাল

কলকাতা: সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন৷ ফের ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা৷ ১১ ফেব্রুয়ারি রবিবার হওড়া থেকে একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে বলে রেল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন৷ ফের ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা৷ ১১ ফেব্রুয়ারি রবিবার হওড়া থেকে একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে বলে রেল সূত্রে জানা গিয়েছে৷ কারণ হিসেবে জানা গিয়েছে, সমুদ্রগড় এবং ধাত্রিগ্রাম স্টেশনের মধ্যে সাবওয়ে তৈরির কাজ শুরু হয়েছে৷

বাতিল থাকবে ব্যান্ডেল থেকে 37745, 37747, 37749, হাওড়া থেকে 37911, 37913, 37915, 37917, 37235, শিয়ালদহ থেকে 31111, কাটোয়া থেকে 37914, 37916, 37918, 37920, 37922, 37744, 37746, 31112, 03061 ও আজিমগঞ্জ থেকে 03062 নম্বর ট্রেন৷ এদিন 15643 পুরী–কামাখ্যা এক্সপ্রেস, ব্যান্ডেল, বর্ধমান, রামপুরহাট, গুমানি, নিউ ফারাক্কা হয়ে বর্ধমান, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি থেকে ট্রেনটিকে ঘুরপথে যাবে৷

   

অন্যদিকে, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালের নতুন স্টপেজের ঘোষণা করছে রেল৷ আগে শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালটি বিধাননগর স্টেশনে দাঁড়াত না৷ ১২ ফেব্রুয়ারি থেকে বিধাননগর স্টেশনে দাঁড়াবে বলে রেল সূত্রে জানা গিয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google