HomeBharatহাওড়া রুটের বন্দে ভারতের জন্য নতুন বড় ঘোষণা রেলমন্ত্রীর

হাওড়া রুটের বন্দে ভারতের জন্য নতুন বড় ঘোষণা রেলমন্ত্রীর

বন্দে ভারত ট্রেনটি সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে৷ তবে সব রুটে সেই পরিকাঠামো না থাকায় থাকায় বর্তমানে বন্দে ভারত তার সর্বোচ্চ গতি তুলতে পারে না৷ উচ্চগতিতে ট্রেনটি চালানোর জন্য জায়গায় জায়গায় ট্র্যাকে পরিকাঠামোগত কাজ চলছে৷ এই সবের মধ্যে বন্দে ভারতের জন্য নতুন বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷

তিনি জানান, বর্তমানে দ্রুতগতিতে বন্দে ভারত ছোটানোর জন্য সব ব্যবস্থা করে ফেলেছে রেল৷ অন্তত দুটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের গতি বাড়িয়ে ১৬০ কিমি প্রতি ঘণ্টা করা হবে৷ দিল্লি-মুম্বই ও দিল্লি-হাওড়া রুটকে এই ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে৷ প্রথমে এই দুই লাইনেই বাড়বে গতি৷ তাই ১০ হাজার ৯৮১ কিলোমিটার রুটে কাজ চলছে৷ এই দুটো রুটের পর একে একে সব লাইনের কাজ শুরু হবে বলে জানান তিনি৷

   

এদিন বন্দে ভারত ট্রেনের সাফল্যের খতিয়ানও দেন রেলমন্ত্রী৷ জানান, ২০২২-২৩ আর্থিক বছরে বন্দে ভারত ৯৬.৬২ শতাংশ যাত্রীতে পূর্ণ ছিল৷ যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে বন্দে ভারতের নিরাপত্তা, যাত্রী সুবিধা যেমন স্বয়ংক্রিয় দরজা, হেলান দেওয়া এরগোনমিক আসন, এক্সিকিউটিভের সুইভেল সিট সহ আরামদায়ক বসার ব্যবস্থা করছে৷

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর