অফিস না গিয়ে ধরনা মঞ্চে যাওয়ার জন্য চাপ, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

কলকাতা: রেড রোডে চলছে ধরনা৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে প্রতিদিনই চলছে দলীয় কর্মসূচি৷ সেই ধরনা মঞ্চের কর্মসূচি ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: রেড রোডে চলছে ধরনা৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে প্রতিদিনই চলছে দলীয় কর্মসূচি৷ সেই ধরনা মঞ্চের কর্মসূচি ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চে অন্যান্য বিধায়ক–সাংসদরা হাজির থাকার তালিকা তিনি করে দিয়েছেন৷

অফিসে না গিয়ে ধরনা মঞ্চে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বিভিন্ন দফতরের সরকারি কর্মীদের৷ বুধবার এমনই অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা৷ দিনের পর দিন বকেয়া মহার্ঘ ভাতা ও অন্যান্য বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ওই সংগ্রামী যৌথ মঞ্চ৷

   

তাঁদের অভিযোগ, কাজ না করে ধরনা মঞ্চে যেতে বলা হচ্ছে৷ দেওয়া হচ্ছে চাপও৷ খালি করে দেওয়া হচ্ছে দফতরগুলি৷ এমনকী না যেতে চাইলে বদলির হুমকি দেওয়া হচ্ছে৷ যোগ না দিলে দূরে বদলির হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ যদিও তৃণমূল বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে৷ কর্মীরাই যেখানে বঞ্চনার শিকার, তাঁরা কীভাবে বঞ্চনা নিয়ে সরব হবে এমনটাই দাবি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের৷

প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে চলতি মাসের শুরুতেই রেড রোডে ধরনায় বসেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ধরনা মঞ্চে ৪৮ ঘন্টা ছিলেন তিনি৷ পরবর্তীতে সেই মঞ্চে তৃণমূলের বিভিন্ন সংগঠনকে দেখা গিয়েছে৷ বুধবার সেই মঞ্চে রয়েছে আইএনটিটিইউসি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google