মাধ্যমিক শুরুর দিনেই বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

কলকাতা: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে৷ ইতিমধ্যে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে নির্বঘ্নে দিতে পারেন পড়ুয়ারা, তার জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থ করেছে পূর্ব রেল সহ পরিবহন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে৷ ইতিমধ্যে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে নির্বঘ্নে দিতে পারেন পড়ুয়ারা, তার জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থ করেছে পূর্ব রেল সহ পরিবহন দফতর৷ কিন্তু পরীক্ষা শুরুর দিন অর্থাৎ শুক্রবার বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন৷ যদিও রেলের তরফে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে আগাম দুঃখপ্রকাশ করেছে৷

সপ্তাহ শেষে হাওড়া বা শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল যেন চেনা ছবি হয়ে গিয়েছে এখন৷ কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও ওভারহেডের তারের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল হয় লোকাল ট্রেন৷ এবার শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একই ছবি ফিরছে শিয়ালদহ শাখায়৷

   

রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সেখানে জানানো হয়েছে, ব্যারাকপুর স্টেশনের কাছে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ হবে৷ তার জন্যই শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে৷ ২ ফেব্রুয়ারি রাতে বাতিলের খাতায় থাকছে শিয়ালদহ থেকে 31631, 31447, রানাঘাট থেকে 31636, নৈহাটি থেকে 31450৷ ৩ ফেব্রুয়ারি বাতিলের খাতায় থাকছে শিয়ালদহ থেকে 31311, কল্যাণী সীমান্ত থেকে 31314৷

যদিও পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার দিনগুলিতে সকাল ৮টা থেকে পৌনে ১০টা এবং দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা এবং শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় জালালখালি হল্ট স্টেশন, বারাসত-বনগাঁ শাখায় সনহাটি, বিভূতি ভূষণ হল্ট স্টেশনে এই সময়ের মধ্যে কয়েকটি লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে বলে আগেই রেলের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google