মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা রেলের

কলকাতা: আর একটা দিন পরেই শুরু হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা৷ ২ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে থেকে শুরু হবে পরীক্ষা৷ ছাত্র জীবনের প্রথম বড় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: আর একটা দিন পরেই শুরু হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা৷ ২ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে থেকে শুরু হবে পরীক্ষা৷ ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে নির্বঘ্নে দিতে পারেন পড়ুয়ারা, তার জন্য বিশেষ ব্যবস্থা করল পূর্ব রেল৷ অতিরিক্ত পরিষেবা দেবে রেল৷

পরীক্ষার দিনগুলিতে একটি নির্দিষ্ট সময়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে কয়েকটি স্টেশনে অতিরিক্ত লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে৷ রেল সূত্রে খবর, পরীক্ষার দিনগুলিতে সকাল ৮টা থেকে পৌনে ১০টা এবং দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা এবং শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় জালালখালি হল্ট স্টেশন, বারাসত-বনগাঁ শাখায় সনহাটি, বিভূতি ভূষণ হল্ট স্টেশনে এই সময়ের মধ্যে কয়েকটি লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে৷

   

কোন কোন ট্রেন কখন কোন স্টেশনে দাঁড়াবে, এক নজরে দেখে নিন তালিকা

জালালখালিতে সকাল ৮টা ২২ মিনিটে দাঁড়াবে শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি৷ 

সকাল ৮টা ২২ মিনিটে পলতায় দাঁড়াবে শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি, জগদ্দলে দাঁড়াবে সকাল ৮টা ২৯ মিনিটে, কাঁকিনাড়ায় দাঁড়বে সকাল ৮টা ৪২ মিনিটে৷

জগদ্দলে সকাল ৮টা ৫৬ মিনিটে দাঁড়াবে শিয়ালদা-কাটোয়া লোকাল। কাঁকিনাড়ায় এই ট্রেন দাঁড়বে সকাল ৮টা ৫৮ মিনিটে। 

সকাল ৯টা ১ মিনিটে বিভূতি ভূষণ হল্টে দাঁড়াবে শিয়ালদহ-বনগাঁ লোকাল। 

সকাল ৯টা ৬ মিনিটে সনহাটিতে দাঁড়াবে বারাসত-বনগাঁ লোকাল। সকাল ৯টা ২৯ মিনিটে বিভূতি ভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। 

দুপুর ১টা ৫ মিনিটে জালালখালিতে দাঁড়াবে শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল।

পলতায় দুপুর ১টা ১৩ মিনিটে দাঁড়াবে শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার। এই ট্রেন জগদ্দলে দাঁড়াবে দুপুর ১টা ২০ মিনিটে। কাঁকিনাড়ায় দাঁড়াবে দুপুর ১টা ২৮ মিনিট পায়রাডাঙায় দাঁড়াবে দুপুর ২টো ১৪ মিনিটে। 

দুপুর ১টা ৩৮ মিনিটে জালালখালিতে দাঁড়াবে রানাঘাট-লালগোলা। 

দুপুর ১টা ৪৭ মিনিটে জগদ্দলে দাঁড়াবে শিয়ালদহ-শান্তিপুর লোকাল।

দুপুর ২টো ১৭ মিনিটে জালালখালিতে দাঁড়াবে শিয়ালদহ-কৃষ্ণনগর। 

সকাল ৮টা ১৫ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে রানাঘাট-শিয়ালদহ মেমু স্পেশাল। এই ট্রেন জগদ্দলে দাঁড়াবে

সকাল ৮টা ১৭ মিনিটে। পলতায় দাঁড়াবে সকাল ৮টা ২৫ মিনিটে। 

সকাল ৮টা ২৪ মিনিটে জগদ্দলে দাঁড়াবে কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ। পলতায় দাঁড়াবে সকাল ৮টা ৩৪ মিনিটে। 

সকাল ৮টা ৪৪ মিনিটে জালালখালিতে দাঁড়াবে কৃষ্ণনগর-শিয়ালদহ লেডিজ স্পেশাল। 

সকাল ৮টা ৫৬ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে গেদে-শিয়ালদহ লোকাল। এই ট্রেন সকাল ৮টা ৫৯ মিনিটে দাঁড়াবে জগদ্দলে। 

সকাল ৯টা ৪ মিনিটে জালালখালিতে দাঁড়াবে কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল। 

সকাল ৯টা ৭ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার। সকাল ৯টা ৯ মিনিটে এই ট্রেন দাঁড়াবে জগদ্দলে। পলতায় এই ট্রেন দাঁড়াবে সকাল ৯টা ১৬ মিনিটে।
 
সকাল ৯টা ৩৩ মিনিটে বিভূতি ভূষণ হল্টে দাঁড়াবে বনগাঁ-বারাসত লোকাল। 

দুপুর ১টা ২৩ মিনিটে জগদ্দলে দাঁড়াবে কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল।

দুপুর ১টা ২২ মিনিটে পায়রাডাঙায় দাঁড়াবে লালগোলা-শিয়ালদহ স্পেশাল। কাঁকিনাড়ায় এই ট্রেন দাঁড়াবে

দুপুর ২টো ৮ মিনিটে। জগদ্দলে এই ট্রেন দাঁড়াবে দুপুর ২টো.৮ মিনিটে। জগদ্দলে এই ট্রেন দাঁড়াবে দুপুর ২টো ১০ মিনিটে। পলতায় এই ট্রেন দাঁড়াবে ২ টো ২১ মিনিটে। 

দুপুর ২টো ১৮ মিনিটে বিভূতি ভূষণ হল্টে দাঁড়াবে বনগাঁ-শিয়ালদহ লোকাল। 

দুপুর ২টো ১৯ মিনিটে জালালখালিতে দাঁড়াবে কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল। 
 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google