শিয়ালদহ ডিভিশনে মহিলা যাত্রীদের নিয়ে ছুটবে AC ট্রেন

কলকাতা: বহু প্রতিক্ষার পর অবশেষে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা যুক্ত হতে চলেছে৷ আপাতত মহিলা যাত্রীদের জন্য চালু হচ্ছে এই AC কামরা৷ প্রথমে মহিলা কামরা দিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: বহু প্রতিক্ষার পর অবশেষে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা যুক্ত হতে চলেছে৷ আপাতত মহিলা যাত্রীদের জন্য চালু হচ্ছে এই AC কামরা৷ প্রথমে মহিলা কামরা দিয়ে যাত্রা শুরু হলেও ধাপে ধাপে অন্য অংশেও তা বাড়ানো হবে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে৷

পূর্ব রেল সূত্রে খবর, রবিবার অর্থাৎ ২৮ জানুয়ারি প্রথম শ্রেণির কামরা থাকা লোকাল ট্রেনকে সবুজ পতাকা দেখানো হবে৷ রানাঘাট-শিয়ালদহ অংশে মাতৃভূমি লোকালে চলবে এই প্রথম শ্রেণির কামরাসহ লোকাল ট্রেন৷ এরপর শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বারুইপুর বা শিয়ালদহ-ডানকুনি রুটের যে কোনও একটিতে আগামী দিনে পরীক্ষামূলকভাবে ছুটতে পারে এসি লোকাল ট্রেন৷

   

তবে, রানাঘাট-শিয়ালদহ শাখার ঠিক কোন কোন মাতৃভূমি লোকালে প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হবে সেই বিষয়ে পূর্ব রেলের তরফে আপাতত নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি৷ শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ৭৪ কিলোমিটার দূরত্বে সাধারণ কামরায় ভাড়া পড়ে ২০ টাকা৷ প্রথম শ্রেণির কামরায় ওই ভাড়া পড়বে ১১০ টাকা৷ সাধারণ কামরায় মাসিক টিকিটের ক্ষেত্রে যেখানে ভাড়া পড়ে ৩৫৫ টাকা, সেখানে প্রথম শ্রেণিতে ওই ভাড়া পড়বে মাসিক ১২৭০ টাকা৷ তবে এসি লোকাল ট্রেন চললে উপকৃত হবে বহু মানুষ এমনটাই আশাবাদী পূর্ব রেল কর্তৃপক্ষ৷

যেহেতু কলকাতায় এসি মেট্রো পরিষেবা সফলভাবে চলছে তাই সেই অভিজ্ঞতা কাজে লাগাবে লোকাল ট্রেনেও৷ পূর্ব রেলের কর্তাদের আশা, এসি লোকাল ট্রেন পরিচালনার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না তাঁদের৷ যাত্রা শুরুর পর যাত্রীদের প্রতিক্রিয়া বুঝে পরিষেবা বাড়ানোর দিকে নজর দিতে পারে রেল কর্তৃপক্ষ৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google