FC Goa: নয়া সেন্টার ব্যাকের খোঁজে গোয়া, নজরে বেশ কিছু ফুটবলার

শেষ ফুটবল সিজেনটা খুব একটা ভালো যায়নি এফসি গোয়া (FC Goa) ফুটবল দলের। প্রথমদিকে দাপুটে পারফরম্যান্স থাকলেও পরবর্তীতে বেশ কয়েক ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে অনেকটাই পিছিয়ে পড়তে হয় ...

By Rana Das

Published:

Follow Us
FC Goa

শেষ ফুটবল সিজেনটা খুব একটা ভালো যায়নি এফসি গোয়া (FC Goa) ফুটবল দলের। প্রথমদিকে দাপুটে পারফরম্যান্স থাকলেও পরবর্তীতে বেশ কয়েক ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে অনেকটাই পিছিয়ে পড়তে হয় দলকে‌। যার দরুন প্রথম ছয়ে আর শেষ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। তাই পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই মরশুম শেষ হয়েছিল পেনার ছেলেদের।

তবে নতুন ফুটবল মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল গোয়া। সেইমতো অধিক সক্রিয়তা দেখানো হয় ম্যানেজমেন্টের তরফ থেকে। সব দিক মাথায় রেখেই তারা দলে টেনে নেয় হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচ মানালো মার্কেজকে। পরবর্তীতে তার হাত ধরেই নতুন করে সেজে ওঠে গোয়া দল।

   

তরুণ গোলরক্ষক ধীরজ সিং থেকে শুরু করে পরবর্তীতে ভেক্টর রড্রিগেজের মতো ফুটবলারদের যুক্ত করা হয় দলের সঙ্গে। এমনকি দলের পুরোনো ফুটবলার এডু বেদিয়াকে ও‌ ছেড়ে দেওয়া হয় তাদের তরফ থেকে। তার বদলে আনা হয় একের পর এক দাপুটে ফুটবলারদের। আর সেই নয়া দলের হাত ধরেই এখনো পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের প্রথম স্থানে রয়েছে এফসি গোয়া। মোট ১০ ম্যাচ খেলে এখনো পর্যন্ত ২৪ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। তাদের থেকে ঠিক উপরে রয়েছে কেরালা ব্লাস্টার্স। তবে এবারের কলিঙ্গ সুপার কাপে খুব একটা সুবিধা করতে পারেনি এফসি গোয়া‌। শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে বজায় থাকেনি সেই ছন্দ।

গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছে তাদেরকে। তবে সেই হতাশা ভুলে আইএসএল জয় করাই লক্ষ্য তাদের। তবে নিজেদের রক্ষনভাগকে মজবুত করতে প্রতিপক্ষ দল গুলির বেশ কিছু ফুটবলারদের দিকে নজর রয়েছে মানালো মার্কেজের। এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে চেন্নাইন‌ এফসির মতো দলের ফুটবলারদের দিকে বাড়তি নজর তাদের।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google