Weather Today: জেলায় আরও নামবে তাপমাত্রা, তুষারপাতও হবে

Weather Today: সকাল থেকে কুশায়ার দাপট কলকাতা-সহ বিভিন্ন জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে বেলা বাড়লে কুয়াশা কমলেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। বুধবারের মতো বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের ...

By Rana Das

Published:

Follow Us
Winter Update of West Bengal

Weather Today: সকাল থেকে কুশায়ার দাপট কলকাতা-সহ বিভিন্ন জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে বেলা বাড়লে কুয়াশা কমলেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। বুধবারের মতো বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ২৩ জানুয়ারি কলকাতা এই বছরের মত শীতলতম ছিল। তবে সেই শীতলতম দিন ফিরবে কিনা তা অবশ্য বলতে পারেনি আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, তবে তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হ্রাসের কোনও পূর্বাভাস নেই।

   

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এর কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, সকালে কুয়াশা থাকবে। পরে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় সামান্য বৃষ্টি হয়েছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google