ফের বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, মাধ্যমিক পরীক্ষার্থীদের তল্লাশি করবেন কাঁরা?

কলকাতা: মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম সবথেকে বড় পরীক্ষা৷ নিজের বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয় গিয়ে পরীক্ষা দিতে হয়৷ এমনিতেই পরীক্ষার্থীদের উপর একটি মানসিক চাপ থাকে৷ এর উপর পুলিশ পরীক্ষার্থীদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CBSE Student

কলকাতা: মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম সবথেকে বড় পরীক্ষা৷ নিজের বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয় গিয়ে পরীক্ষা দিতে হয়৷ এমনিতেই পরীক্ষার্থীদের উপর একটি মানসিক চাপ থাকে৷ এর উপর পুলিশ পরীক্ষার্থীদের তল্লাশি চালাতে গেলে তাঁদের বাড়তি মানসিক চাপ হতে পারে৷ পুলিশ তল্লাশিতে তাদের মনে ভীতির সঞ্চার হতে পারে বলে মনে করছে রাজ্য প্রশাসন৷ তাই এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷

২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ১২ ফেব্রুয়ারি৷ প্রায় প্রতিবছরই কখনও পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে কখনও বা পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে৷ চলতি বছরেও ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ আর এবার পরীক্ষার্থীদের তল্লাশি চালানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ৷

   

জানা গিয়েছে, পরীক্ষার্থীদের তল্লাশি নেওয়ার দায়িত্ব বহন করবে শিক্ষক-শিক্ষিকারা৷ কেন্দ্রের নিরাপত্তা, টুকলি রুখতে কড়া পদক্ষেপ এবং প্রশ্ন পত্র ফাঁস না হওয়ার জন্য যাবতীয় কড়া পদক্ষেপ গ্রহণের ব্যাপারে দায়িত্ব রয়েছে পুলিশের কাঁধে৷ তবে শিক্ষার্থীদের তল্লাশি চালানোর ব্যাপারে পুলিশকে ব্যবহার করা যাবে না বলেই সিদ্ধান্ত নবান্নের৷ রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে এই বিষয়ে নির্দেশিকা দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বি পি গোপালিকা৷

সেই সঙ্গে পরীক্ষার দিনগুলিতে সকাল থেকে পর্যাপ্ত সংখ্যায় বাস থাকে সেই বিষয়ে পরিবহণ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে৷ জেলা ও শহতলিতে বিদ্যুতের সরবরাহে ব্যঘাত না ঘটে সেই বিষয়েও বিদ্যুৎ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি, রাজ্যের বনাঞ্চলের কাছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থাকলে বন্য পশু, হাতি হানা দেওয়ার সম্ভাবনা থাকে৷ তাই অরণ্যের নিকটবর্তী এলাকাগুলিতে ড্রপ গেট বসানোর জন্য জানিয়েছে৷ আগের সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা ১১.৪৫ মিনিটে শুরু হত৷ এবছর থেকে পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google