ছদ্মবেশী ‘ছেলেধরা’! শিশু অপহরণের নতুন ছক মুর্শিদাবাদে

মুর্শিদাবাদ: শিশু অপহরণ প্রায় নিত্যদিনের খবর৷ সময়ের সঙ্গে সঙ্গে শুধু বদল হয় অপহরণের ফাঁদ৷ আর সেই সঙ্গে খালি হয় একাধিক মায়ের কোল৷ নিখোঁজ হয়ে যায় শিশুরা৷ এবার এক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মুর্শিদাবাদ: শিশু অপহরণ প্রায় নিত্যদিনের খবর৷ সময়ের সঙ্গে সঙ্গে শুধু বদল হয় অপহরণের ফাঁদ৷ আর সেই সঙ্গে খালি হয় একাধিক মায়ের কোল৷ নিখোঁজ হয়ে যায় শিশুরা৷ এবার এক নতুন ফাঁদ প্রকাশ্যে এল৷ আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা মুর্শিবাদ জেলা জুড়ে৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার ধনিরামপুরে৷

জানা গিয়েছে, এই অভিনব ফাঁদের মূল বিষয় বস্তু ইলেকট্রিক বিল৷ ইলেকট্রিকের বিল দেওয়ার নাম করে বাড়িতে ঢুকেছিল এক ব্যক্তি৷ যদিও বাড়িতে ঢোকার আগে বাইরে যে বাচ্চাটি খেলছিল তার গতিবিধি সবটা নজর করে রেখেছিল৷ বাড়িতে ঢুকে গৃহিণীর কাছে জানায়, একটি জরুরি ফোন করতে হবে৷ সেই বলে গৃহিণীর মোবাইল চায় এবং ফোন করার জন্য বাড়ির বাইরে চলে যায়৷

   

আর এরপরই সেই বাচ্চাটির কাছে গিয়ে মোবাইলের লোভ দেখায়৷ বাচ্চাটি এগিয়ে যেতেই তাকে ভুলিয়ে বাইকে চাপিয়ে চম্পট দেয় অভিযুক্ত ওই অচেনা ব্যক্তি৷ স্থানীয়রা অচেনা ব্যক্তির বাইকে ওই শিশুকে দেখে চিৎকার শুরু করেন৷ কয়েকজন পুরুষ ওই বাইকের পিছনে ধাওয়া করেন৷ অবশেষে ওই ব্যক্তিকে ধরতে না পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় সাগরপাড়া থানায়৷

চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয় পুলিশ৷ অবশেষে সাগরপাড়া থানারই অন্তর্গত দেবীপুর এলাকা থেকে ওই অপহরণ হয়ে যাওয়া বাচ্চাটিকে উদ্ধার করে পুলিশ৷ তবে অভিযুক্তের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি৷ ওই অচেনা ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google