গেমের আইডি নিয়ে বিবাদ, নাবালকে খুন করে পুড়িয়ে পুলিশের জালে চার বন্ধু

মুর্শিদাবাদ: গেম নিয়ে বন্ধুদের মধ্যে বিবাদ৷ যার জেরে চরম ভোগান্তির শিকার এক বন্ধু৷ গেমের আইডির বিনিময়ে প্রাণ দিতে হল তাকে৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়৷ ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Murder in howrah

মুর্শিদাবাদ: গেম নিয়ে বন্ধুদের মধ্যে বিবাদ৷ যার জেরে চরম ভোগান্তির শিকার এক বন্ধু৷ গেমের আইডির বিনিময়ে প্রাণ দিতে হল তাকে৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়৷ ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ৷ মৃত নাবালকের নাম পাপাই দাস৷ সে ফরাক্কা বাঁধ প্রকল্প আবাসনের নয় নম্বর ব্লকের বাসিন্দা ছিল৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল পাপাই৷ অনেক খোঁজ করেও তার দেখা পায়নি পরিবার৷ এরপরই পরিবারের পক্ষ থেকে ফরাক্কা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে৷ তদন্তে নামে ফরাক্কা থানার পুলিশ৷ জানতে পারে পাপাইকে শেষ দেখতে পাওয়া গিয়েছিল ওরই চার বন্ধুর সঙ্গে৷

   

এরপরই পাপাইয়ের চার বন্ধুকে থানায় ডেকে পাঠায় ফরাক্কা থানার পুলিশ৷ শুরু করে জিজ্ঞাসাবাদ৷ তাদের বক্তব্যে অনেক অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ৷ এরই মধ্যে ঘোড়ায়পাড়া-নিশিন্দ্রা নৌকো ঘাটের মাঝে ৮ নম্বর ব্লকের ফিডার ক্যানেলের ধারে জঙ্গলের মধ্যে একটি দেহ উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ৷ কিন্তু দেহের নিম্নাংশ মেলেনি৷ মুখও ছিল ক্ষতবিক্ষত৷ বুকের ট্যাটু দেখে পরিবার সদস্যরা শনাক্ত করেন যে দেহটি পাপাইয়ের৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফ্রি ফায়ার গেমটি পাপাই সহ চার বন্ধু খেলত৷ পাপাইয়ের কাছে আইডিটি ব্যবহারের জন্য চায় তার বন্ধুরা৷ পাপাই দিয়েও দেয়৷ অভিযোগ, এরপর একজনের সহযোগিতায় আর এক বন্ধু গোটা আইডিটি পাল্টে ফেলে৷ আর এই কারণেই বন্ধুদের মধ্যে বিবাদ বাধে৷ আর সেই বিবাদের পরিণতি হিসেবেই বন্ধুদের হাতে খুন হতে হল পাপাইকে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে চার বন্ধু মিলে পাপাইকে খুন করে৷ এরপর দেহটি জঙ্গলে ফেলে দেয়৷ ধরা পড়ে যেতে পারে এই আতঙ্কে ৬০ টাকা দিয়ে পেট্রল কেনে ওই কিশোররা৷ এরপর জঙ্গলে গিয়ে বন্ধুর গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়৷ যদিও শেষ রক্ষা হল না৷ অবশেষে পুলিশের জালে ধড়া পড়েই গেল পাপাইকে খুন করা চার বন্ধু৷ ঘটনার পর এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য৷ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google