Abhijit Mal: দুর্ধর্ষ বাঙালি অলরাউন্ডারের উত্থান, বল করে ৩ উইকেট, ব্যাট হাতে ৯১ রান

CAB প্রথম বিভাগ লীগের গ্রুপ ‘বি’ ও ‘সি’র দুই দিনের ম্যাচে অভিজিৎ মালের (Abhijit Mal) ১০ রানে ৩ উইকেট ও ৯১ রানের অনবদ্য পারফরম্যান্স। যার সুবাদে কুমারটুলি ইন্সটিটিউটকে ...

By Rana Das

Published:

Follow Us
Abhijit Mal

CAB প্রথম বিভাগ লীগের গ্রুপ ‘বি’ ও ‘সি’র দুই দিনের ম্যাচে অভিজিৎ মালের (Abhijit Mal) ১০ রানে ৩ উইকেট ও ৯১ রানের অনবদ্য পারফরম্যান্স। যার সুবাদে কুমারটুলি ইন্সটিটিউটকে ৯ উইকেটে হারিয়েছে শ্যামবাজার ক্লাব। প্রথমে ব্যাট করে কুমারটুলি ইনস্টিটিউটের ইনিংস ১৭৫ রানে গুটিয়ে যায়। জবাবে শ্যামবাজার ক্লাব অনায়াসে ১৭৬/১ রান করে ম্যাচ জিতে নেয়।

অন্যান্য ম্যাচে সুমিত মাথুর (১২২), অক্ষয় সাইনির (৮৭) সহায়তায় রাজস্থান ক্লাব কিদারপুর স্পোর্টিং ক্লাবকে ১৪ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করে রাজস্থান ক্লাব ৮ উইকেটে ৩৬৯ রান তোলে। তিনটি করে উইকেট নেন অরুন কুমার চৌরাসিয়া ও সাক্ষম শর্মা। জবাবে ব্যাট করতে নেমে ৩৫৫ রানে অলআউট হয়ে যায় কিদারপুর স্পোর্টিং ক্লাব। রোহান রাঠি (৬০) ও বাদল সিং বালিয়ান (৫৯) ব্যাট হাতে মুগ্ধ করেছেন। নসিব আলম ৬৩ রানে ৩ টি এবং এস কে আজহারউদ্দিন ১১৩ রানে ৩ টি উইকেট নেন।

   

প্রতীক রঞ্জন (৫/৪১) এবং দীপক কুমার মাহাতো (৬৭) এর সাহায্যে কলকাতা পোর্ট ট্রাস্ট ডালহৌসি এসিকে ৫ উইকেটে পরাজিত করে। ডালহৌসি ক্লাব ১৭৮ রানে অল আউট হয়। আজমীর সিং ৭০ রান করেন। জবাবে কলকাতা পোর্ট ট্রাস্ট ১৮১/৫ স্কোর করে। আশিস যাদব ৪১ রানে ৪ উইকেট নেন।

সৌত্রিক দাসের (৫/৩৮) স্পেলে বেলগাছিয়া ইউনাইটেডকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। বেলগাছিয়া ইউনাইটেড ক্লাব ১৪৫ রানে গুটিয়ে যায়। বি অরুণ করেন ৫০ রান। জবাবে জয়জিত জয়সওয়ালের (৫১) ইনিংসে ১৪৮/৩ রান করে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google