Maldives: প্রধানমন্ত্রী মোদীর কাছে ক্ষমা চাইলেন মালদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী মোদীকে কটূক্তি মালদ্বীপের (Maldives) তিন মন্ত্রীর। তারপর থেকেই ভারত-মালদ্বীপের সম্পর্ক তিক্ততার চরম সীমায় পৌঁছেছে। মোদীকে জোকার বলা তিন মন্ত্রীকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার। এবার এই সমস্ত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

প্রধানমন্ত্রী মোদীকে কটূক্তি মালদ্বীপের (Maldives) তিন মন্ত্রীর। তারপর থেকেই ভারত-মালদ্বীপের সম্পর্ক তিক্ততার চরম সীমায় পৌঁছেছে। মোদীকে জোকার বলা তিন মন্ত্রীকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার। এবার এই সমস্ত বিতর্কের মাঝে প্রধানমন্ত্রী মোদীকে বিশ্ব নেতা হিসেবে সম্মোধন করে ক্ষমা চাইলেন মালদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব।

মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আহমেদ আদিব বলেন যে ‘প্রধানমন্ত্রী মোদী করোনা মহামারীর সময় আমাদের অনেক সাহায্য করেছেন, প্রধানমন্ত্রী মোদী কেবল ভারতের প্রধানমন্ত্রী নন, তিনি একজন বিশ্বনেতা, আমরা ক্ষমাপ্রার্থী। ভারতকে ছাড়া আমরা এগোতে পারব না।

   

আহমেদ আদিব বলেন, ‘খুব দুঃখজনক, মন্ত্রীদের বরখাস্ত করা হয়েছে। আমার পরামর্শ হল, ওইসব মন্ত্রীদের পদত্যাগ করা উচিত, এটা হওয়া উচিত নয়। কোভিডের সময় প্রধানমন্ত্রী মোদী আমাদের অনেক সাহায্য করেছিলেন, শুধু কোভিড নয় ভারত আমাদের সব সময় অনেক সাহায্য করেছে।

তিনি আরও বলেন, ‘আমি চাই এই বন্ধুত্ব আরও এগিয়ে যাক, এটা করা উচিত হয়নি। প্রধানমন্ত্রী মোদী শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, তিনি একজন বিশ্বনেতা, আমাদেরও তাঁর সঙ্গে চলা উচিত। নতুন সরকার হয়েছে দুই মাস হয়ে গেছে, আমাদের রাষ্ট্রপতি আগামিকাল চিনে যাচ্ছেন, দেখা যাক তিনি কী করেন। বন্ধুত্ব মজবুত হলেই আমরা এগিয়ে যেতে পারি।তিনি আরও বলেন, অনেক ক্ষতি হয়েছে, বুকিং বাতিল হচ্ছে। ভারতীয় সেলিব্রিটিরা নেতিবাচক মন্তব্য করছেন, আমরা ক্ষমাপ্রার্থী। ভারতকে ছাড়া আমরা এগোতে পারব না।

উল্লেখ্য, মালদ্বীপ সরকার বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল যে, “মালদ্বীপ সরকার বিদেশী নেতা এবং উচ্চ পদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য সম্পর্কে সচেতন। এই মতামতগুলি ব্যক্তিগত এবং মালদ্বীপ সরকারের মতামতের প্রতিনিধিত্ব করে না।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google