Tollywood Gossip: নো মেকআপে কতটা সুন্দর পাওলি-শুভশ্রীরা! দেখুন

Tollywood Gossip: বিনোদন জগতের প্রত্যেকেই বরাবরই দশকের কাছে ধরা দিয়ে এসেছেন নিজেদের মেকআপ লুকে। অভিনেতা হোক কিংবা অভিনেত্রী কখনো কাউকেই সচরাচর দেখা যায় না মেকআপ ছাড়া। দশকেরা যেমন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tollywood Gossip

Tollywood Gossip: বিনোদন জগতের প্রত্যেকেই বরাবরই দশকের কাছে ধরা দিয়ে এসেছেন নিজেদের মেকআপ লুকে। অভিনেতা হোক কিংবা অভিনেত্রী কখনো কাউকেই সচরাচর দেখা যায় না মেকআপ ছাড়া। দশকেরা যেমন তাদের নিত্যনতুন রূপে দেখতে ভালোবাসেন ঠিক তেমনি দশকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাদের একদম ন্যাচারাল লুক দেখার জন্য। আজকে আমাদের প্রতিবেদনে তুলে ধরা হল টলিউডের প্রথম সারির দুই অভিনেত্রীর নো মেকআপ লুক।

পাওলি দাম

   

একজন বাঙালি নারীর সাহসী এবং সুন্দরী হওয়ার মানুষের স্টেরিওটাইপ বিশেষভাবে সত্য হয় যখন পাওলি দাম পর্দায় প্রবেশ করেন। তিনি 2012 সালে হেট স্টোরি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। ‘বুলবুল’, ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’, ‘ইয়ারা সিলি সিলি’, ‘গ্যাং অফ ঘোস্টস’ এবং ‘রাত বাকি হ্যায়’-এর মাধ্যমে তার বহুমুখী অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন মানুষের মনে। পাওলি দাম প্রতিটি বুদ্ধিজীবী মানুষের মুগ্ধতার কারণ হয়ে উঠেছেন। প্রতিটি সমালোচকদের কাছেও হয়েছেন প্রশংসিত। সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজ প্রত্যেকেই তাকে দেখেছেন বিভিন্ন রকম মেকআপ লুকে। তবে অভিনেত্রীকে আজকে দেখুন একেবারে অন্য রূপে, যেখানে তার মুখে চোখে কিংবা ঠোঁটে নেই এক ফোটাও মেক আপের লেসমাত্র।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Paoli Dam (@paoli_dam)

শুভশ্রী গাঙ্গুলী

বরাবরই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থাকেন সমালোচনার ভিড়ে। কখনো অভিনেত্রী তার কর্মদক্ষতায় জয় করে নেন মানুষের মন আবার কখনো তার ড্রেসআপ কিংবা বিভিন্ন লুকের ছবি দিয়ে পড়েন কটাক্ষের মুখে। সম্প্রতি অভিনেত্রীর ঘরে এসেছে মা লক্ষ্মী। গত বছরের শেষের দিকেই জন্ম দিয়েছেন তার দ্বিতীয় সন্তান ইয়ালিনির। তবে তিনি প্রথমেই জানিয়ে দিয়েছিলেন দ্বিতীয় সন্তান জন্মানোর পর তিনি কোনভাবেই বিরতি নেবেন না। শীঘ্রই আসতে চলেছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ বাবলি। সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজ দর্শকেরা তাকে দেখেছেন মন্ত্রমুগ্ধ লুকে। আজকে অভিনেত্রীকে দেখে নিন একেবারে চেনা ছন্দের বাইরে যেখানে তার মুখে নেই বিন্দুমাত্র মেকআপ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google