Bomb Blast: বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত ২, গ্রেফতার ১

পূর্ব মেদিনীপুর: বছরের প্রথমদিনের সন্ধ্যায় বিকট শব্দে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের কাঁটাপুকুরিয়া৷ বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ২ বিজেপি কর্মী৷ গ্রেফতার করা হয়েছে এক বিজেপি কর্মীকে৷ ঘটনায় এলাকায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পূর্ব মেদিনীপুর: বছরের প্রথমদিনের সন্ধ্যায় বিকট শব্দে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের কাঁটাপুকুরিয়া৷ বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ২ বিজেপি কর্মী৷ গ্রেফতার করা হয়েছে এক বিজেপি কর্মীকে৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ শুরু হয়েছে রাজনৈতিক তর্জা৷ বিজেপি ও তৃণমূল একে অপরকে কাঠগড়ায় তুলছে৷

২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাংলায়৷ তার মধ্যে এই বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ভূপতিনগর থানায় একটি অচেনা নম্বর থেকে ফোন আসে৷ ওই ফোনে বলা হয়, কাটাপুকুরিয়া এলাকার একটি বাড়ি থেকে তীব্র বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে৷

   

ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ভূপতিনগর থানার পুলিশ৷ বিস্ফোরণে জখম হয়েছেন বিমল ঘোড়াই নামে এক বিজেপি কর্মী৷ পরে তাকেই গ্রেফতার করে পুলিশ৷ বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটে বলে দাবি পুলিশের৷ ওই ব্যক্তিকে মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে৷ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সেখানে আবেদন জানানো হবে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বোমার নমুনা সংগ্রহ করা হয়৷ প্রাথমিক তদন্তে জানা যায়, বোমা তৈরির করার সময়ই বিস্ফোরণ ঘটে৷ ধৃত বিমলকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, আরও এক ব্যক্তি বিস্ফোরণে আহত হয়েছেন৷ একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি৷ ওই ব্যক্তির খোঁজ করছে পুলিশ৷

যদিও তৃণমূলের দাবি, আরও একজন এই বিস্ফোরণে আহত হয়েছেন৷ ঘটনাটি তদন্ত করে দেখছে ভূপতিনগর থানার পুলিশ৷ এই বিস্ফোরণের ঘটনায় সরব হয়েছে এরাজ্যের শাসকদল তৃণমূল৷ অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, এই ঘটনায় তৃণমূল ও পুলিশ জড়িত আছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google