Jamshedpur FC:এই জাপানি তারকাকে দলে টানতে চাইছে জামশেদপুর, চিনুন

আগের আইএসএল সিজনটা খুব একটা আরামদায়ক ছিল না জামশেদপুর (Jamshedpur FC) দলের কাছে। প্রথমদিকে দাপুটে মেজাজে দেখা গেলেও পরবর্তীকালে আইএসএলে পিছিয়ে পড়তে থাকে এই ক্লাব। যারফলে, শেষ পর্যন্ত ...

By Rana Das

Published:

Follow Us
Japanese Star Takuto Miki

আগের আইএসএল সিজনটা খুব একটা আরামদায়ক ছিল না জামশেদপুর (Jamshedpur FC) দলের কাছে। প্রথমদিকে দাপুটে মেজাজে দেখা গেলেও পরবর্তীকালে আইএসএলে পিছিয়ে পড়তে থাকে এই ক্লাব। যারফলে, শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করে সেই সময়কার লিগশিল্ড জয়ীরা।

তবে পরবর্তীতে কাপে বুথরয়েডের হাত ধরে এগোতে শুরু করলেও গত সুপার কাপের সেমিতেই ছিটকে যেতে হয় তাদের। তবে সমস্ত ব্যার্থতা ভুলে স্কট কুপারের তত্ত্বাবধানে নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া ছিল জামশেদপুর এফসি। সেইজন্য গত মরশুমের পর থেকেই নতুন করে দল গঠনের কাজ শুরু করেছিল আইএসএলের এই দল। পুরানো বেশকিছু ফুটবলারদের পাশাপাশি নয়া তারকাদের নিয়ে প্রি সিজন ও করান স্কট কুপার।

   

কিন্তু লাভের লাভ তেমন কিছুই হয়নি। নয়া ফুটবল মরশুমে ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে ড্র করে আইএসএল শুরু করলেও পরবর্তীকালে ম্যাচ যত এগিয়েছে পয়েন্ট টেবিলের নিরিখে অনেকটাই পিছিয়ে গিয়েছে এই ফুটবল দল। বর্তমানে দশ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এগারো নম্বরে রয়েছে একবারের লিগশিল্ড জয়ী এই ফুটবল দল। যা দেখে কার্যত হতাশ সকলেই। তার এবার নিজেদের মেলে ধরতে আগত ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতে মরিয়া জামশেদপুর ম্যানেজমেন্ট। এক্ষেত্রে সবুজ-মেরুন তারকা গ্লেন মার্টিনসের দিকে ও বিশেষ নজর রয়েছে তাদের। পাশাপাশি আইলিগের অন্যতম শক্তিশালী ফুটবল দল শিলং লাজং এফসির এক দাপুটে ফুটবলারের সাথে ও নাকি কথাবার্তা চালাচ্ছে এই ফুটবল দল।

তিনি জাপানি তারকা তাকুতো মিকি। বিশেষ সূত্র মারফত খবর, লাজংয়ের এই ফুটবলারের সাথে নাকি অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছে সমস্ত কিছু। এবার শুধু সাইন করার অপেক্ষা। সব ঠিকঠাক থাকলে, আগত নতুন বছরে বিরাট বড় চমক দিতে চলেছে আইএসএলের এই ফুটবল ক্লাব।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.