Purulia: পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়

পুলিশ আধিকারিকের দেহ উদ্ধারকে ঘিরে শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। ধোঁয়াশা দেখা দিয়েছে পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফফস্বল থানার ছড়রা এলাকায় এবং মৃত পুলিশের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Purulia police officer death case

পুলিশ আধিকারিকের দেহ উদ্ধারকে ঘিরে শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। ধোঁয়াশা দেখা দিয়েছে পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফফস্বল থানার ছড়রা এলাকায় এবং মৃত পুলিশের নাম বাণী মুখোপাধ্যায়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৯।

জানা যাচ্ছে শনিবার ভোরবেলা কামারপাড়া এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় বাণী বাবুর দেহ। তিনি ছড়রা ইলেভেন এসিপি ব্যাটেলিয়ান হেডকোয়ার্টাসে কর্মরত ছিলেন। কর্মের জন্য, ইলেভেন ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারে থাকার সুবাদে ছড়রা গ্রামে স্ত্রীকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন বেশ কয়েক বছর ধরে।

   

পুলিশ ও পরিবারের তরফ থেকে বলা হয়েছে, শনিবার সকালে নির্দিষ্ট সময়ে না ওঠায় তাঁর স্ত্রী তাঁকে ডাকতে যান। এরপর ঘরের দরজা ভেঙে দেখেন, বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন পুলিশ আধিকারিকের দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুরুলিয়া মফফস্বল থানার পুলিশ। এরপর দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গিয়েছে, বাণীবাবুর বাড়ি পুরুলিয়ার পঞ্চা থানা লাখরা গ্রামে। সম্প্রতি পরিবার ছাড়া অন্য কারোর সঙ্গেই বিশেষভাবে মেলামেশা করতেন না তিনি। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছেন এই পুলিশ আধিকারিক। তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google