Murshidabad: ঋণের টাকা আদায় করতে গিয়ে বেলডাঙায় খুন অফিসার

বেলডাঙ্গা (Beldanga) নওপুকুরিয়া গ্রামের ঘোষপাড়া এলাকায় লোনের কিস্তির টাকা তুলতে গিয়ে খুন এক ব্যাঙ্ক কর্মী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ার জাহাঙ্গীর শেখ মাইক্রো ফাইনান্স কোম্পানিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Murder in Beldanga

বেলডাঙ্গা (Beldanga) নওপুকুরিয়া গ্রামের ঘোষপাড়া এলাকায় লোনের কিস্তির টাকা তুলতে গিয়ে খুন এক ব্যাঙ্ক কর্মী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ার জাহাঙ্গীর শেখ মাইক্রো ফাইনান্স কোম্পানিতে কাজ করতেন। জানা গেছে, কর্মসূত্রে বেলডাঙ্গা থানার নওপুকুরিয়া গ্রামের ঘোষপাড়ার নিবেশ ঘোষ বাড়িতে ঋণের কিস্তির টাকা আদায় করতে গেছিলেন সোমবার। অভিযোগ টাকা না দিয়ে নিবেশ ঘোষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহাঙ্গীর শেখকে খুন করেছে। ঘটনার পর থেকেই পলাতক নিবেশ ঘোষ ।

নিহত জাহাঙ্গিরের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়ায়। চারমাস আগে তিনি বিয়ে করেন। তিনি মাউক্রো ফিনান্স সংস্থার হয়ে বেলডাঙায় কাজ করতেন। সোমবার বেলডাঙ্গা নপুকুরিয়া গ্রামে ঋণের টাকা আদায় করতে যান ওই সংস্থার কয়েকজন। অভিযোগ, এক মহিলা টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় বোঝা। ওই বেসরকারি সংস্থার কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। আরও অভিযোগ, মহিলার স্বামী নিবেশ ঘোষ কুপিয়ে দেয় জাহাঙ্গিরকে। তাকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

   

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বেলডাঙার ওই এলাকায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। মৃত জাহাঙ্গিরের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google