Paytm কিংবা PhonePe সবাই কাটছে টাকা, বিনামূল্যে রিচার্জ করুন এই ৩ অ্যাপে

আপনার ফোনের ব্যালেন্স কি ফুরিয়ে গিয়েছে ? আপনি কি Google Pay দিয়ে রিচার্জ করবেন ভাবছেন? তবে থামুন। মোবাইল রিচার্জের জন্য ফি কাটা শুরু করেছে গুগলের পেমেন্ট অ্যাপ। আরেকটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আপনার ফোনের ব্যালেন্স কি ফুরিয়ে গিয়েছে ? আপনি কি Google Pay দিয়ে রিচার্জ করবেন ভাবছেন? তবে থামুন। মোবাইল রিচার্জের জন্য ফি কাটা শুরু করেছে গুগলের পেমেন্ট অ্যাপ। আরেকটি জনপ্রিয় ফিনটেক অ্যাপ Paytm-ও ফোন রিচার্জে ফি(Mobile Recharge) নেওয়া শুরু করেছে। গুগল পে এবং পেটিএম ভারতের জনপ্রিয় UPI পেমেন্ট অ্যাপ্লিকেশন, যা লক্ষ লক্ষ ইউজার ব্যবহার করে।তবে অনেক আগেই রিচার্জে কনভেনিয়েন্স ফি নেওয়া শুরু করেছে ফোনপে।

এই পদক্ষেপের পরে, ব্যবহারকারীদের এখন কেবল মোবাইল রিচার্জের জন্য নয়, কনভেনিয়েন্স ফিও দিতে হবে। এর মানে হল যে আপনাকে দুই দিক থেকে ধাক্কা লাগবে। তবে এখনও অনেক মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে ফোন রিচার্জ করার জন্য আপনাকে কোনও ফি দিতে হয় না। আপনি এগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কোন অ্যাপগুলো ফ্রি মোবাইল রিচার্জ অফার করে।

   

Mobikwik: কোন ফি দিতে হবে না

মোবিকুইক একটি বিখ্যাত ওয়ালেট অ্যাপ্লিকেশন, যা আপনাকে বিভিন্ন পরিষেবা দেয়। এর সাহায্যে আপনি মোবাইল রিচার্জও করতে পারবেন। স্বস্তির বিষয় হলো এখানে আপনাকে কোনো ধরনের কনভেনিয়েন্স ফি দিতে হবে না। মোবিকুইক অ্যাপে মোবাইল নম্বর লিখুন এবং টেলিকম সংস্থা নির্বাচন করে রিচার্জ সম্পূর্ণ করুন। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে বিনামূল্যে পরিষেবা দেয়।

FreeCharge: বিনামূল্যে রিচার্জ করুন

ফ্রিচার্জ ভারতের জনপ্রিয় ওয়ালেট অ্যাপ্লিকেশন। ফোন রিচার্জ করার জন্য লোকেরা এটি ব্যাপকভাবে ব্যবহার করে। আপনিও যদি চান যে মোবাইল রিচার্জ করতে আপনাকে কোন ফি দিতে হবে না, তাহলে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে ভারতের সব বড় মোবাইল অপারেটরের ফোন নম্বর রিচার্জ করা যাবে।

BHIP UPI: সহজেই রিচার্জ করুন

ভীম ইউপিআই আপনাকে কোনও ফি ছাড়াই মোবাইল রিচার্জ করার অনুমতি দেয়। এখান থেকে আপনি সহজেই প্রিপেইড মোবাইল নম্বরে রিচার্জ করতে পারবেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে, এর সেবা এখন সীমিত। বর্তমানে এই অ্যাপ থেকে শুধুমাত্র এমটিএনএল এবং বিএসএনএল প্রিপেইড নম্বর রিচার্জ করা যাবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google