পারদ নামতেই ফিরল শীতের আমেজ! দেখুন হাওয়া অফিসের আপডেট

সোমবার থেকে ফের ঠান্ডার আমেজ। কলকাতা-সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এদিন অনেকটাই নেমেছে। চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
kolkata-winter

সোমবার থেকে ফের ঠান্ডার আমেজ। কলকাতা-সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এদিন অনেকটাই নেমেছে। চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা হ্রাস পেতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

   

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।আগামী দিন দুয়েকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা রূপে অবস্থান করছে। যা এদিন থেকেই পশ্চিম হিমালয় অঞ্চলে প্রভাব ফেলতে চলেছে। ৭-১০ নভেম্বরের মধ্যে হাল্কা বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে এই আবহাওয়া তৈরি হতে পারে ৮-১০ নভেম্বরের মধ্যে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google