মেয়ের ডিভোর্সে ব্যান্ড পার্টি বাজিয়ে নাচল বাবা

মেয়ের ডির্ভোসের পর রীতিমতো ব্যান্ডপার্টি বাজিয়ে, বাজি ফাটিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন বাবা। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাঁচিতে। সেইসঙ্গে সমাজের উদ্দেশ্যে জোরালো বার্তা দিয়েছেন বাবা। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মেয়ের ডির্ভোসের পর রীতিমতো ব্যান্ডপার্টি বাজিয়ে, বাজি ফাটিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন বাবা। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাঁচিতে। সেইসঙ্গে সমাজের উদ্দেশ্যে জোরালো বার্তা দিয়েছেন বাবা। সাধারণত বিয়ের সময় এরম দৃশ্য দেখা গেলেও রাঁচিতে ঘটেছে ঠিক তার উল্টো ঘটনা। রাঁচির বাসিন্দা প্রেম গুপ্তার মেয়ে সাক্ষীর সঙ্গে বিয়ে হয়েছিল সচিন নামে এক যুবকের। কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকে মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতে হয় সাক্ষীকে। এরপরই শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাক্ষী ও তার পরিবার।

অবশেষে হয় ডির্ভোস। এরপরই রীতিমতো ব্যান্ডপার্টি বাজিয়ে, বাজি ফাটিয়ে মাথা উঁচু করে মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন বাবা প্রেম গুপ্তা। সমাজের উদ্দেশ্যে তার বার্তা মেয়েরা মূল্যবান সম্পদ, তাদের কখনও অবহেলা করা উচিত‌ না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও‌।

   

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google