Weather: বেলা গড়াতেই চিটচিটে গরম, মহালয়ায় মেঘের উঁকি ঝুঁকি

বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে ঝাড়খণ্ড ও বিহারের বেশ কিছু এলাকা থেকে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া ...

By Rana Das

Published:

Follow Us
Weather Update

বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে ঝাড়খণ্ড ও বিহারের বেশ কিছু এলাকা থেকে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত কলকাতার বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত রাজ্যের তাপমাত্রার কোনও হেরফের হবে না। যেমন তাপমাত্রা আছে, সেরকমই থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

   

বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবারও আবহাওয়ার খুব একটা হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।

এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মহালয়ার দিন কোথাও কোনও রকমের সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের কোথাও কোথাও সেদিন বৃষ্টি হলেও হতে পারে।’

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু অংশ, কর্নাটকের কিছু অংশ এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্য আবর সাগরে বাকি অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google