দুটি কবিতা | ব্রহ্মজিৎ সরকার

রাস্তা পেরলেই তোমার বাড়ি রাস্তা পেরলেই তোমার বাড়িটা চকচক করে দু’পা হাঁটলেই গেটের সামনে পৌঁছে যাওয়া যাবে Advertisements অথচ নড়বড়ে মন নিয়ে এগতে পারি নাআপনার…

রাস্তা পেরলেই তোমার বাড়ি

রাস্তা পেরলেই তোমার বাড়িটা চকচক করে
দু’পা হাঁটলেই গেটের সামনে পৌঁছে যাওয়া যাবে

Advertisements

অথচ নড়বড়ে মন নিয়ে এগতে পারি না

একঝাঁক মেঘ নিয়ে ধবধবে বক উড়ে যায়
আমাকে পাশকাটিয়ে তোমার ছাদে গিয়ে বসে
তোমার ছাদে ওড়ে রঙে মাখা প্রজাতির দল
ছুটে গিয়ে মুঠো মুঠো ভরে নেব বুকের পকেটে

ভেঙে যাওয়া মন নিয়ে এগনোর সাহস করি না

এক বুক বৃষ্টি

রাত বারে বৃষ্টি বারে
পুকুর যুবতী হয়
পাকা কাঁঠালের মত

কানা গলি ঘাপটি মেরে থাকে
রামধনু ফোটে,
দেখা যায় না তো!

পারা জুড়ে চুপ ছবি
মা-বাবা-রা টুরে যাওয়া পাখি

বুক ভরা ছুটন্ত ব্যাধ
তীর বিদ্ধ
মরে বেঁচে আছি

বেঁচে আছি অজুহাতে শুধু
গুরু ঠাকুর
এ কেমন নদী?

তুমি ছিলে বলে পার হয়ে যাব
এ আমার বিপুল জলধি..