লেখো তুমি | রিনা গিরি

লিখবে না! তুমি লেখো। লেখো তুমি… আমার কলম বন্ধ্যা হলে আগের মতো তোমার কী খুব কষ্ট হবে? হাতের মুঠো আলগা করে কোথায় যেতে চাইছ বল ছেড়ে যাচ্ছে কতো ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লিখবে না! তুমি লেখো। লেখো তুমি…
আমার কলম বন্ধ্যা হলে আগের মতো
তোমার কী খুব কষ্ট হবে?
হাতের মুঠো আলগা করে
কোথায় যেতে চাইছ বল
ছেড়ে যাচ্ছে কতো কতো বন্ধু…
ঝুল-বারান্দায় দাঁড়িয়ে এখন
আকাশ দেখছি উদাস চোখে
পথ চলতি মানুষগুলো
ছুটছে কেবল এদিক ওদিক–
হঠাৎ আকাশ কালো করে
চমকে দিচ্ছে সন্ধে বেলা
এমন সময় থাকতো যদি
আমার কাঁধে তোমার হাত
আমার কলম বন্ধ্যা হলে
ভেবেছিলাম খুশি হবে
সে যে কেবল আমার মনের ভুল
এই কথা তার আজ জেনেছি যখন
জন্মদিনের ঝগড়াঝাটি এক নিমেষে…
এই তো বলছি আমি
তুমি লেখো চরণদাস লেখো তুমি…

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google