আগামী দুটি ম্যাচ না হলে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে এই দলটি, জেনে নিন সমীকরণ

মঙ্গলবার কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ৪ এর (Asia Cup) ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে ভারত ৪ পয়েন্ট এবং ২.৬৯০ নেট রান রেট নিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

By Rana Das

Published:

Follow Us
Asia Cup india fam

মঙ্গলবার কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ৪ এর (Asia Cup) ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে ভারত ৪ পয়েন্ট এবং ২.৬৯০ নেট রান রেট নিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২ ম্যাচের একটিতে জয় ও একটিতে হেরে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হেরে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের নেট রান রেট -১.৮৯২। ভারতের কাছে পরাজয় সত্ত্বেও শ্রীলঙ্কার নেট রান রেট -০.২০০।

চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। তাদের নেট রান রেট -০.৭৪৯। আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা এবং ১৫ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশের মধ্যকার ম্যাচ এখনও বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে এই দুই ম্যাচেই বৃষ্টি হলে ভারতের সঙ্গে কোন দল ফাইনাল খেলবে সেটা অংক কষে বলা যেতে পারে।

   

১৪ সেপ্টেম্বর কলম্বোয় শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হলে দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে দুই দলেরই ৩ পয়েন্ট হবে। কিন্তু শ্রীলঙ্কার নেট রান রেট পাকিস্তানের চেয়ে ভালো হওয়ায় তারা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। যদি ম্যাচ হয় তাহলে বিজেতা দল ফাইনাল ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করবে।

ভারত ও বাংলাদেশের হারানোর কিছু নেই। ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে বৃষ্টি হলে ভারতের মোট পয়েন্ট হবে ৫ এবং বাংলাদেশের পয়েন্ট হবে ১। ফাইনালে যাওয়ার দৌড় থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে বাংলাদেশ। কারণ, পরের ম্যাচে জিতলেও ২ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠতে পারবে না তারা।

আগামী ১৭ সেপ্টেম্বর চলতি এশিয়া কাপের ফাইনালে আবারও ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ৯টি ফাইনালের মধ্যে ৭টিতে জয়ের রেকর্ড রয়েছে ভারতের।

এশিয়া কাপ ২০২৩ সুপার ৪ পয়েন্ট টেবিল:-
ভারত – ২ ম্যাচ, ২ জয়, ৪ পয়েন্ট, ২.৬৯০ নেট রান রেট
শ্রীলঙ্কা – ২ ম্যাচ, ১ জয়, ১ পরাজয়, -০.২০০ নেট রান রেট
পাকিস্তান – ২ ম্যাচ, ১ জয়, ১ পরাজয়, -১.৮৯২ নেট রান রেট
বাংলাদেশ – ২ ম্যাচ, ২ পরাজয়, -০.৭৪৯ নেট রান রেট।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google