Mandarmani: মন্দারমনির সৈকতে যুবতীর নগ্ন দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি কোস্টাল থানার চাঁদপুর এলাকায় সমুদ্রের ধারে এক অজ্ঞাত পরিচয়ের যুবতীর অর্ধনগ্ন দেহ মিলেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে স্থানীয় কয়েকজন বোতল কুড়োতে আসেন সৈকতে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি কোস্টাল থানার চাঁদপুর এলাকায় সমুদ্রের ধারে এক অজ্ঞাত পরিচয়ের যুবতীর অর্ধনগ্ন দেহ মিলেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে স্থানীয় কয়েকজন বোতল কুড়োতে আসেন সৈকতে। তারা দেখেন পাথরের উপরে অর্ধনগ্ন যুবতীর দেহ। স্থানীয়রা মন্দারমনি কোস্টাল থানার খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। তদন্তে উঠে এসেছে মৃতদেহটি স্থানীয় কারও নয়। ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান। মন্দারমনি কোস্টাল থানার পুলিশ তদন্তে নেমেছে।

কে এই যুবতী? তিনি কি কোনও হোটেলে উঠেছিলেন? কেন তিনি একলা ছিলেন সৈকতে? তার অস্বাভাবিক মৃত্যুর পর উঠছে এমন প্রশ্ন। স্থানীয়দের দাবি অবিলম্বে মেরিন ড্রাইভ এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হোক।

   

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google