Weather: ভাদ্রের ভ্যাপসানি গরমে বৃষ্টির খবর

Weather: ভাদ্র মাসের ভ্যাপসানি গরম চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে কয়েকদিন এই পরিস্থিতি থাকবে। তাপমাত্রা চড়তে পারে। বাড়বে আদ্রতা। টানা ৪৮ ঘণ্টা এমন পরিস্থিতির পর হবে বৃষ্টি। মাসের ...

By Rana Das

Published:

Follow Us

Weather: ভাদ্র মাসের ভ্যাপসানি গরম চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে কয়েকদিন এই পরিস্থিতি থাকবে। তাপমাত্রা চড়তে পারে। বাড়বে আদ্রতা। টানা ৪৮ ঘণ্টা এমন পরিস্থিতির পর হবে বৃষ্টি।

মাসের শেষে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা।আছে। ২ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। টানা দিন তিনেক চলবে বৃষ্টি। উত্তরবঙ্গেদার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। মালদা ও উত্তর-দক্ষিণ দুই দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

   

কলকাতা সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী ২-৩ দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google