ভূমিকম্পে দুলছিল অফিস, টিভি স্টুডিওতে সঞ্চালকের পেশাগত ধৈর্য

হঠাৎ করে জোরে কেঁপে উঠল নিউজ স্টুডিও। থতমত খেয়ে গেলেন সঞ্চালক। সঙ্গে যারা অতিথিরা লাইভ শো-তে উপস্থিত ছিলেন তারাও আতঙ্কিত হয়ে পড়লেন। তখনও চলছে লাইভ নিউজ। টিভির পর্দায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হঠাৎ করে জোরে কেঁপে উঠল নিউজ স্টুডিও। থতমত খেয়ে গেলেন সঞ্চালক। সঙ্গে যারা অতিথিরা লাইভ শো-তে উপস্থিত ছিলেন তারাও আতঙ্কিত হয়ে পড়লেন। তখনও চলছে লাইভ নিউজ। টিভির পর্দায় তখনও দেখা যাচ্ছে পুরো স্টুডিও কাঁপছে। তবে হয়ত টিভির সামনে বসে থাকার অবস্থা নেই। কারণ দর্শকরাও ভূমিকম্পের কবলে। গত ১ আগস্টের ভয়াবহ ভূমিকম্পের ঘটনা। ঘটনাস্থল কলম্বিয়া।

চলতি মাসের ১৭ই আগস্টে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার রাজধানী বগোটা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। ভূমিকম্পের পর একাধিক আফটার-শকও হয়। রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন সেই রাজ্যের বাসিন্দারা। বাড়ি-অফিস ছেড়ে সকলেই বাইরে বেরিয়ে আসেন।

   

ভূমিকম্পের পরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাইভ টিভি চলছে এবং তার মাঝেই জোরাল ভূমিকম্প। কলম্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ক্যানাল ক্যাপিটাল (Canal Capital)-লাইভ সম্প্রচার চলছিল যেই সময় ভূমিকম্প হয়। ফুটেজে দেখা যাচ্ছে জোরাল ভূমিকম্পে নিউজ স্টুডিও ভয়ঙ্করভাবে কাঁপছে। তবে স্টুডিওতে এরম অবস্থা হলেও সঞ্চালক এবং উপস্থত অতিথিরা শান্ত ছিলেন যতক্ষণনা অনুষ্ঠানটি শেষ হয়।

কলম্বিয়ার রাজধানী বগোটার দক্ষিণ-পূর্ব দিকে ভূমিকম্প হয়। ভূমিকম্পের জেরে জানলা দিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় এক মহিলার। এমনটি নিশ্চিত করেন মেয়র ক্লডিয়া লোপেজ়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google