মিষ্টি মিষ্টি পুডিং কেক মুখে দিলেই ভ্যানিশ

দুপুর হোক কিংবা রাত, খাওয়ার পরে মিষ্টি অনেকেই পছন্দ করেন। তাও যদি হয় পুডিং কেক তাহলে তো জমেই যায়। স্বাদে গন্ধে যা অতুলনীয়। তাই এবার ঘরে বসে বানিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দুপুর হোক কিংবা রাত, খাওয়ার পরে মিষ্টি অনেকেই পছন্দ করেন। তাও যদি হয় পুডিং কেক তাহলে তো জমেই যায়। স্বাদে গন্ধে যা অতুলনীয়। তাই এবার ঘরে বসে বানিয়ে নিন পুডিং কেক। ছোট থেকে বড় সকলেই এই লোভনীয় খাবারটি খুব বেশি পছন্দ করে।

এই পুডিং বানাতে আপনার প্রয়োজন বেশ কয়েকটি উপকরণ। তা হলো, ৩ টে ডিম, ১কাপ ঘন দুধ,১/৪ কাপ চিনি, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স। এছাড়াও কেকের উপকরণ হলো, ২টো ডিম,১/৩ কাপ ময়দা, ২ টেবিল চামচ কোকো পাউডার, ১/৩ কাপ চিনি, ১/৪ কাপ তেল, ১/৪ কাপ তরল দুধ, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ, বেইকিং পাউডার আধা চা-চামচ।

   

প্রথমেই দুধ আর চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। এবার এর সঙ্গে ডিম এবং এসেন্স মিশিয়ে একপাশে রাখুন। পুডিংয়ের জন্য।

এবার কেকের জন্য ময়দা, কোকো পাউডার এবং বেইকিং পাউডার মিশিয়ে রাখুন। এবার ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিন।

এরপর একটি বাটিতে তেল এবং অর্ধেক চিনি দিয়ে বিট করুন। তারপর ডিমের কুসুম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এসেন্স ও দুধ দিন এবং মিশিয়ে নিন। সবশেষে ময়দার মিশ্রণ দিয়ে হালকা ভাবে মিশিয়ে নিন।

অন্যদিকে আরেকটা বাটিতে ডিমের সাদা অংশ ফেটিয়ে ফোম করুন। এবার বাকি অর্ধেক চিনি অল্প অল্প করে দিয়ে ফেটাতে থাকুন। ভালোভাবে ফোম হয়ে গেলে এই ফোম আগের কুসুমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন খুব হালকা ভাবে। যেন ফোম নষ্ট না হয়।

এবার পুডিং বানানোর ছাঁচে ৩ টেবিল-চামচ চিনি ও ২ টেবিল-চামচ জল দিয়ে অল্প আঁচে জ্বাল দিয়ে কেরামেল বানিয়ে নিন।

এরপর কেরামেলে প্রথমে পুডিংয়ের মিশ্রণ ঢালুন। এরপর আস্তে করে কেকের মিশ্রণ ঢালুন। এবার প্রি হিটেড ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করুন। অবশেষে ঠান্ডা করে পরিবেশন করুন পুডিং কেক।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google