Porimoni: পরীমণির ঘরে কী হয়েছে? রক্তাক্ত রাজ হাসপাতালে

মাত্র কয়েকটা ঘণ্টার জন্য ছিল খুশি খুশি পরিবেশ। আচমকা রক্তাক্ত ছবি! আলোচিত বাংলাদেশি অভিনেত্রী পরীমণির (Porimoni) স্বামী রাজের সেই রক্তাক্ত ছবি দেখে ঢানিউড ছাড়িয়ে টলিউডেও প্রশ্ন আবার কী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মাত্র কয়েকটা ঘণ্টার জন্য ছিল খুশি খুশি পরিবেশ। আচমকা রক্তাক্ত ছবি! আলোচিত বাংলাদেশি অভিনেত্রী পরীমণির (Porimoni) স্বামী রাজের সেই রক্তাক্ত ছবি দেখে ঢানিউড ছাড়িয়ে টলিউডেও প্রশ্ন আবার কী ঘটল পরীর সংসারে? শামসুন্নাহার স্মৃতি (পরীমণি) ও তাঁর স্বামী রাজ বিচ্ছেদ ভুলে এক হয়েছিলেন ছেলের জন্মদিনে।

জানা গেছে পরীমণি জ্বরে ভুগছেন। কথা বলতে পারছেন না। মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রাজ। দাম্পত্য কলহে দুজনের মধ্যে কিছু একটা হয়েছে বলে মনে করা হচ্ছে। মাত্র একদিন আগে পরীমণি জানিয়েছিলেন, ভালো আছেন। ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব। জানা যাচ্ছে, মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকার বিনোদন মহলে আলোচনা গত কয়েকদিনে রাজ-পরীমণি যা বলেছেন তার সাথে বাস্তবতার মিল নেই।

   

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন পরীমণি জানান তিনি সন্তান সম্ভবা। সন্তানের পিতা রাজ। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। ১০ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন পরী। তার নাম শাহীম মুহাম্মদ রাজ্য। এরপর হয় বিচ্ছেদ। রাজ্যর নাম পদ্ম রাখেন পরী। ছেলের জন্মদিনে দুজনে ফের কাছাকাছি আসেন।

বিয়ের আগে মাদক মামলায় জড়িয়ে জেলে গেছিলেন পরীমণি। তাঁর বাবা ও মায়ের অস্বাভাবিক মৃত্যুর পর সিনেমা নেমেছিলেন। একাধিক বিয়ে করেছেন। বাংলাদেশি নায়িকা পরীমণির জীবনটাই একটা সিনেমা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google