প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) এবং শাবানা আজমির রকি অর রানি কি প্রেম কাহানির(Rocky Aur Rani Ki Prem Kahaani) চুম্বন দৃশ্য দর্শকদের আকর্ষিত করেছে। সিনেমার সাফল্যের পার্টিতে ধর্মেন্দ্রকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন, “বহুত মজা আয়া।”
তিনি বলেন, “ইয়ে তো মেরে দায়ে হাত কা কাম হ্যায় কুছ বায়ে হাত সে কারভানা হো ভো ভি করভা লো”। প্রবীণ অভিনেতা “বহুত মজা আয়া” শুনে মিডিয়া হাসতে শুরু করে, এই বিষয়ে, তিনি স্পষ্ট করেছেন যে তিনি ছবিটি সম্পর্কে কথা বলছেন।
চুম্বন দৃশ্য সম্পর্কে আরও কথা বলতে গিয়ে, তিনি করণ জোহরের দিকে ইঙ্গিত করে উত্তর দেন, “ক্যাপ্টেন আছা হো তো দল বহুত আচা খেলতি হ্যায়। অর ইয়ে কেহতা হ্যায় পাঁচ সাল বাদ আয়া হ্যায়। করণ পাঁচ সাল ইয়া সাত সাল বাদ আয়ে ইয়ে আপনা জোহর দেখা কে যায়েগা। ম্যায় যখন ইয়ে কাহানি সুনি মুঝে লাগা ঘর ঘর কি কাহানি হ্যায়। অর মুঝে ভি জব জব মওকা মিলতা হ্যায় ছক্কা মার দেতা হু”।
রণবীর সিংকে তার অভিনয় দক্ষতার জন্য প্রশংসা করেন এবং বলেন, “তিনি সত্যিই খুব ভালো অভিনেতা এবং খুব আবেগপ্রবণ ব্যক্তি। আমি এই ইউনিটের সাথে প্রতিটি সময় উপভোগ করেছি।” রকি অর রানি কি প্রেম কাহানিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি। মুভিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।




















