Transfer Window: আইএসএল ক্লাবে আসতে পারেন ইতালিয়ান লিগের দুরন্ত ফরোয়ার্ড!

সীমিত সমার্থের মধ্যে এবার দল গঠন করছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ট্রান্সফার উইন্ডো (Transfer Window) খোলার পর থেকে এই ঝাঁক ফুটবলারের সঙ্গে সোনালী করমর্দন সেরেছে দল।

By Rana Das

Published:

Follow Us
damir ceter

সীমিত সমার্থের মধ্যে এবার দল গঠন করছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ট্রান্সফার উইন্ডো (Transfer Window) খোলার পর থেকে এই ঝাঁক ফুটবলারের সঙ্গে সোনালী করমর্দন সেরেছে দল। স্কোয়াডের একাধিক তারকা ফুটবলারকে বিদায় জানানো হয়েছে। তবে নতুন খেলোয়াড়ের সঙ্গেও চুক্তি করেছে ক্লাব। আসতে পারেন একজন বিদেশি ফরোয়ার্ড।

তুলনামূলক কম বাজেটের মধ্যে স্কোয়াড তৈরি করা হলেও ক্লাব চাইবে জয় তুলে নিতে। আর জয় তুলে নেওয়ার জন্য আক্রমণভাগে দরকার দক্ষ ফুটবলার। দলের অ্যাটাকিং বিভাগে কেরালা ব্লাস্টার্স একজন বিদেশি ফুটবলারের সন্ধানে রয়েছে বলে ফুটবল মহলে চলা গুঞ্জনে ইতিমধ্যে শোনা গিয়েছিল। সম্প্রতি কলম্বিয়ার এক ফরোয়ার্ডের নাম শোনা গিয়েছে। ক্লাব যেরকম প্রোফাইলের ফুটবলারের সন্ধানে রয়েছে, কলম্বিয়ার সেই ফুটবলারের বায়োডাটা অনেকটা সেরকম বলে মনে করা হচ্ছে।

   

ফুটবল প্রেমীদের একাংশের আলোচনায় উঠে এসেছে Damir Ceter এর নাম। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবের কথাবার্তা কিছুটা এগিয়েছে বলে শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত এখনও কিছু হয়নি। বেতন সংক্রান্ত বিষয়ে কথা পাকা হওয়া এখন হয়তো বাকি রয়েছে বলে অনুমান। দুই পক্ষের মধ্যে বেতন সমঝোতা হয়ে গেলে খুব তাড়াতাড়ি এই সই সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।

৬ ফুট ২ ইঞ্চির এই ফরোয়ার্ডের পেশাদার ফুটবলার কেরিয়ার মন্দ নয়। কলম্বিয়ার অনূর্ধ্ব কুড়ি জাতীয় দলে একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। করেছিলেন একাধিক গোল। এছাড়াও ক্লাব ফুটবলে একাধিক ক্লাবের হয়ে গোল রয়েছে Damir Ceter এর নামের পাশে। ২০২২ থেকে যুক্ত রয়েছেন ইতালির Serie B ক্লাব Bari’র সঙ্গে। সম্প্রতি ফর্ম খুব একটা তার ভালো যাচ্ছে না। তবে পায়ে কাজ রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google