ফুটসল টুর্নামেন্টে পিছিয়ে পড়েও দুরন্ত জয় মহামেডানের

Sports desk: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) পরিচালিত ফুটসল টুর্নামেন্টে মহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল, সুপার স্ট্রাইকার্স এফসি’র বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি ম্যাচে রবিবার, এই খেলার ফলাফল সুপার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
FUTSAL

Sports desk: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) পরিচালিত ফুটসল টুর্নামেন্টে মহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল, সুপার স্ট্রাইকার্স এফসি’র বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি ম্যাচে রবিবার, এই খেলার ফলাফল সুপার স্ট্রাইকার্স এফসি ৩-৪ মহামেডান এসসি।

সুপার স্ট্রাইকারদের হয়ে বিজয় এবং সূর্য একটি করে গোল করে দলকে লিড দেয়, কিন্তু সন্দেশ মালপোটের বাম-ফুটারে শট বিপক্ষের জালে জড়াতেই মহামেডান ম্যাচে ফিরে আসে। সুপার স্ট্রাইকার্স এফসি ২-১ মহামেডান এসসি। বিরতির পর ২৯ মিনিটে শচীন পাতিল পেনাল্টিতে গোল রূপান্তরিত করে ম্যাচে মহামেডান ড্র করে সমতায় ফিরে আসে। সুপার স্ট্রাইকার্স এফসি ২-২ মহামেডান এসসি।

   

সুপার স্ট্রাইকারদের ম্যাচে ফেরান বিজয়। খেলার ফলাফল তখন সুপার স্ট্রাইকার্স এফসি ৩-২ মহামেডান এসসি। ম্যাচের ৩৮ মিনিটে সচীন মহামেডানের হয়ে গোলের সমতা আনেন, পেনাল্টি কিক গোলে পরিণত করে। সুপার স্ট্রাইকার্স এফসি ৩-৩ মহামেডান এসসি।

৩৯ মিনিটে মহাম্মাদান ব্ল্যাক প্যাহ্নার্সদের নেতৃত্ব দেয়। মহামেডানের হয়ে চতুর্থ গোলটি রিবাউন্ডে করেন রুই কার্লো সুপার স্ট্রাইকার্স এফসি ৩-৪ মহামেডান এসসি। ম্যাচে বারে বারে পিছিয়ে থেকেও বাউন্স ব্যাক করে সুপার স্ট্রাইকার্স এফসি’র বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেয় কলকাতার(Kolkata) মহামেডান স্পোর্টিং ক্লাব।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google