By Election: পশ্চিমবঙ্গ ও হিমাচলে হোয়াইট ওয়াশ বিজেপি

News Desk, New Delhi: আগামী বছরের শুরুতেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে কী ফলাফল হতে পারে তার একটি ইঙ্গিত মিলল মঙ্গলবার একাধিক রাজ্যের বেশ কয়েকটি আসনের উপনির্বাচনী ...

By Rana Das

Published:

Follow Us
BJP

News Desk, New Delhi: আগামী বছরের শুরুতেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে কী ফলাফল হতে পারে তার একটি ইঙ্গিত মিলল মঙ্গলবার একাধিক রাজ্যের বেশ কয়েকটি আসনের উপনির্বাচনী ফলাফলে। ৩০ অক্টোবর ১৩ টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচন হয়েছিল।

সব মিলিয়ে ২৯ টি বিধানসভা ও তিনটি লোকসভা আসনে এই ভোট হয়েছিল। একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপনির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, বিরোধীরা কার্যত বিজেপিকে উড়িয়ে দিয়েছে। প্রত্যাশামতোই পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রের নির্বাচনে বিজেপিকে উড়িয়ে দিয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে যে চারটি কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে খড়দহ, দিনহাটা এবং গোসাবা কেন্দ্রে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

   

একমাত্র শান্তিপুরে কোনওরকমে নিজের জামানত রক্ষা করতে পেরেছেন বিজেপি প্রার্থী। একই অবস্থা হয়েছে বিজেপি শাসিত হিমাচলপ্রদেশেও। এই রাজ্যে একটি লোকসভা আসন এবং তিনটি বিধানসভা আসনে ধরাশায়ী হয়েছে বিজেপি। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির একমাত্র লোকসভা আসনে বিজেপি তার এক সময়ের শরিক দল শিবসেনার কাছে খুইয়ে বসেছে। এই প্রথম শিবসেনা মহারাষ্ট্রের বাইরে কোন লোকসভা আসনে জয় পেল।

রাজস্থানেও বিজেপির চরম কোণঠাসা। এই রাজ্যের বল্লভনগর বিধানসভা আসন কংগ্রেস ধরে রেখেছে। পাশাপাশি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে ধারিওয়াড় কেন্দ্রটি। এই দুই আসনে বিজেপি শুধু হারেনি, একেবারে চতুর্থ স্থানে গিয়ে পৌঁছেছে। রাজস্থানের পার্শ্ববর্তী হরিয়ানায় এলেনাবাদ বিধানসভা কেন্দ্রেও বিজেপি প্রার্থী পরাজিত হয়েছেন। এই আসনে আইএনএলডি প্রার্থী অভয় চৌতালা বিজেপি প্রার্থীকে হারিয়েছেন। কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার ছেলে অভয়। মহারাষ্ট্রেও ডেলগুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরাজয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন।

কর্নাটকে হাঙ্গল বিধানসভা আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। তবে এই রাজ্যে কংগ্রেসের হাত থেকে সিন্দোগি আসনটি ছিনিয়ে নিতে পেরেছে বিজেপি। মধ্যপ্রদেশে খাণ্ডোয়া লোকসভা কেন্দ্রটি কোন রকমে নিজেদের দখলে রেখেছে বিজেপি। পাশাপাশি এই রাজ্যে তিন বিধানসভা আসনের মধ্যে বিজেপি কংগ্রেসের কাছে একটি খুইয়েছে। অন্ধপ্রদেশের একটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। ওই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে জয়ী হয়েছে শাসক দল ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রার্থী ।

অন্যদিকে মিজোরাম, মেঘালয়ের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোই ক্ষমতা ধরে রেখেছে। এই রাজ্যগুলিতেও বিজেপি দাগ পারেনি। এরই মধ্যে বিহারে দু’টি আসন নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছে জেডিইউ। বিজেপির পক্ষে একমাত্র মুখ রক্ষা হয়েছে অসমে।

রাজনৈতিক মহল মনে করছে, এই উপনির্বাচনী ফলাফল বিজেপির জন্য এক অশনী সঙ্কেত। নরেন্দ্র মোদি-অমিত শাহরা যে প্রবল দম্ভে ভুগছেন। উপনির্বাচনে মানুষ তাঁদের মুখের মত জবাব দিয়েছে। সাধারণ মানুষকে বিপাকে ফেলতে মোদি সরকার প্রতিদিনই বাড়িয়ে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। সরষের তেল, চিনি থেকে শুরু করে চাল, ডাল, আটা সবকিছুর দাম আকাশছোঁয়া। এসবেরই প্রতিফলন ঘটেছে উপনির্বাচনের ফলাফলে। এরপরেও বিজেপি যদি নিজেদের না শোধরায় তবে আগামী দিনে তাদের পরিণাম আরও খারাপ হবে। অর্থাৎ ২০২৪ সালের সাধারণ নির্বাচনে গেরুয়া দলকে ক্ষমতায় থেকে ছুঁড়ে ফেলে দেবে জনতা জনার্দন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google