Mamata Banerjee: বিএসএফ-মমতা সংঘাত তীব্র, ‘অ্যাকশন নেব’ জানালেন মমতা

প্রত্যাশিতভাবেই দলীয় সমর্থক খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফের বিএসএফ। তিনি জলপাইগুড়ির মালবাজার জনসভা থেকে বলেছেন, সীমান্তে গুলিতে একজন মারা গেছে। ...

By Rana Das

Published:

Follow Us

প্রত্যাশিতভাবেই দলীয় সমর্থক খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফের বিএসএফ। তিনি জলপাইগুড়ির মালবাজার জনসভা থেকে বলেছেন, সীমান্তে গুলিতে একজন মারা গেছে। অ্যাকশন নেওয়া হবে।

মঙ্গলবার ভোরে কোচবিহারের দিনহাটায় জালিধরলা গ্রামে গুলিবিদ্ধ হন একাধিক তৃণমূল সমর্থক। বাংলাদেশ সীমান্তের লাগোয়া এই গ্রামে গুলি করে খুন করা হয়েছে বাবু শেখ নামে এক ব্যক্তিকে। নিহত ও আহতদের নিজেদের সমর্থক বলে দাবি করেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপি এই হামলা ও খুনে জড়িত। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

   

দিনহাটার জারিধরলা গ্রামে এই খুনের ঘটনায় বাংলাদেশ থেকে ভাড়া করা দুষ্কৃতি আনা হয়েছিল বলে পুলিশের দাবি। এই ইস্যুতে বিএসএফকে ফের হঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, নিহতের পরিবারকে হোমগার্ড চাকরি দেবে রাজ্য সরকার।

কোচবিহারের ঘটনায় তীব্র আক্রমণাত্মক তৃ়ণমূল নেত্রী মমতা। পড়শি জেলা জলপাইগুড়ির জনসভা থেকে তিনি বলেন, বিএসএফ নিরপেক্ষ কাজ করুক। সোমবার তিনি কোচবিহারের জনসভা থেকে সরাসরি বিএসএফকে নিশানা করেছিলেন। মমতা বলেছিলেন, ভয় দেখাবে বিএসএফ। গুলি চালানো বিএসএফের যেন অধিকারের মধ্যে পড়েছে। কোচবিহারে তাঁর জনসভার পর মঙ্গলবার ভোরে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম জালিধরলায়।

তবে মমতার মন্তব্যের পর বিএসএফ তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। বিএসএফ জানায়, কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করেনা বিএসএফ। ভোটের সময় নিরাপত্তার জন্য ডাকা হলে পুলিশের সাহায্য নিয়েই কাজ করা হয়।পঞ্চায়েত ভোট ঘিরে বিএসএফ ও মমতা বন্দ্যোপাধ্যায় সংঘাত ক্রমে চড়ছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google