৭ বছরের শিশুর দেহে থাবা বসাল জিকা ভাইরাস

ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক জায়গায়, ঠিক তখনই পালঘরের (Palghar)এক শিশুর দেহে মিলল জিকা ভাইরাস। জানা গিয়েছে, এক সাত বছরের এক শিশুকন্যার শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ মিলেছে। স্বাস্থ্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক জায়গায়, ঠিক তখনই পালঘরের (Palghar)এক শিশুর দেহে মিলল জিকা ভাইরাস। জানা গিয়েছে, এক সাত বছরের এক শিশুকন্যার শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য দফতর আরো জানিয়েছে, শিশুটি পালঘর জেলার ঝাইয়ে আশ্রমশালার বাসিন্দা। তথ্য অনুযায়ী, ২০২১ সালে পুনেতে প্রথম জিকা ভাইরাসে আক্রান্তের খবর মেলে।

   

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ‘ঝাঁইয়ের আশ্রমশালায় ৭ বছরের একটি মেয়েকে জিকা ভাইরাসে আক্রান্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এর আগে, ২০২১ সালের জুলাই মাসে পুনেতে প্রথমবারের মতো রোগী শনাক্ত করা হয়েছিল। নজরদারি, ভেক্টর এমজিএমটি, চিকিৎসা ও নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জিকা ভাইরাসের লক্ষণ

জ্বর
জয়েন্টগুলোতে ব্যথা
মাথায় ব্যথা
ত্বকে ফুসকুড়ি
পেশী ব্যথা
বমি

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google